জাতীয়

বাংলাদেশের উন্নয়ন অংশীদার হতে আগ্রহী ইইডিসি

নিজস্ব প্রতিবেদক : ইউরোপীয় অর্থনৈতিক উন্নয়ন কাউন্সিল (ইইডিসি) একটি স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসূচির মাধ্যমে বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে বাংলাদেশের অংশীদার হিসেবে আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে অংশ নিতে আগ্রহী।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে তার কার্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত ইইডিসির বাংলাদেশ প্রতিনিধি আশরাফুল হক চৌধুরী সাক্ষাৎকালে এ আগ্রহের কথা প্রকাশ করেন।

আশরাফুল হক চৌধুরী উল্লেখ করেন, ইইডিসি বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করছে, যেখানে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন সূচকের সাম্প্রতিক বছরগুলোয় যথেষ্ট প্রবৃদ্ধি অর্জন করেছে। এ অগ্রগতি অন্যান্য উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এটি আদর্শের ভূমিকা হতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী লাতিন আমেরিকা, আফ্রিকা, ক্যারিবিয়ান দেশ এবং এশিয়ায় ইইডিসির উন্নয়নমূলক উদ্যোগ এবং ভূমিকার প্রশংসা করেন। এ দেশগুলোয় ইইডিসি কৃষি ও মৎস্য, ইস্পাত ও শিপ বিল্ডিং, পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন, যোগাযোগ, রিয়েল এস্টেট, এনার্জি এবং সবুজ প্রযুক্তির ক্ষেত্রে মাঝারি ও মেগা প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পগুলোর অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানব সম্পদ উন্নয়নে প্রশিক্ষণ ও যোগাযোগের ক্ষেত্রে সরাসরি অবদান রাখছে।

পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ইইডিসির এ খাতগুলোয় বাংলাদেশেও সমানভাবে অবদান রাখবে, যা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসাবে পরিণত করতে সহায়তা করবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা