জাতীয়

আল জাজিরার অপপ্রচারে বিশিষ্ট নাগরিকদের নিন্দা

সাংস্কৃতিক প্রতিবেদক : আল জাজিরা টেলিভিশনের বাংলাদেশ বিরোধী প্রচারণার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিক।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সম্মিলিত সাংস্কৃতিক জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানিয়েছেন তারা।

বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি কাতারভিত্তিক আলজাজিরা টেলিভিশন এক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে উদ্দেশ্যপূর্ণ বিকৃত তথ্য প্রচার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে। অতীতেও আল জাজিরা টেলিভিশন যুদ্ধাপরাধীদের বিচার ও হেফাজতের শাপলা চত্বরের অবস্থানকে কেন্দ্র করে উদ্দেশ্যপূর্ণ মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রচার করেছে। এই চ্যানেলটি আমাদের মহান মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা এবং সর্বক্ষেত্রে এগিয়ে যাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত বিদ্ধেষপূর্ণ সংবাদ প্রচার করে চলেছে। সম্প্রতি তাদের সাথে যুক্ত হয়েছে গণধিকৃত স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী একটি অপশক্তি। আমরা আল জাজিরা টেলিভিশনের এ ভূমিকার তীব্র নিন্দা জানাই ও সারবস্তুহীন উদ্দেশ্যমূলক অপপ্রচার মোকাবেলায় সরকারের যথোপযুক্ত অবস্থান ও ব্যাখ্যা প্রত্যাশা করি।

বিবৃতিদাতারা হলেন, বাংলা একাডেমির সভাপতি ও লোকগবেষক শামসুজ্জামান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ডা. সারওয়ার আলী, সাংবাদিক আবেদ খান, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ, লেখক ও গবেষক মফিদুল হক, নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ডা. কামরুল হাসান খান, আশরাফুল আলম, ফকির আলমগীর, অ্যারোমা দত্ত, ম. হামিদ, বুলবুল মহলানবিশ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা