জাতীয়

দুর্নীতির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির অভিযোগ পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নিয়েছি। দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হয়নি বলেও জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

সোমবার (১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা বিল উত্থাপনের পর জনমত যাচাই-বাছাই প্রস্তাবের বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। বিরোধী দলের সংসদ সদস্যরা স্বাস্থ্যখাতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন।

প্রত্যেক বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করার যে ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় তারই প্রতিফলন। তার আগে সিলেট, রাজশাহী, চট্টগ্রামে করা হয়েছে। হেলথ ডাটাবেজ তৈরির বিষয়ে সরকার পদক্ষেপ নিয়েছে।

প্রত্যেক ব্যক্তির যাতে হেলথ ডাটা করতে পারি, সে কার্যক্রম শুরু করা হয়েছে। ডাক্তার-নার্সের স্বল্পতা দূর করতে করোনাকালে নিয়োগ দেওয়া হয়েছে। আরও নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার শুরুতে অনেকেই বলেছে অব্যবস্থাপনার কথা। আসলে বিশ্বের কোনও দেশেরই করোনার ব্যবস্থাপনা বিষয় জানা ছিল না। যখন জেনেছি, তখন ব্যবস্থা নেওয়া শুরু করেছি। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো এখনও করোনার টিকা দেওয়া শুরু করতে পারেনি, আমরা টিকা দিতে শুরু করেছি।

আমরা সবচেয়ে কম দামে করোনার ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছি। ভারত সরকার যে দামে কিনেছে, আমরা সেই দামে কিনেছি, আমাদের সঙ্গে সেই দামেই চুক্তি হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ৫ বছরের যে পরিকল্পনা করা হয়েছে, তাতে স্বাস্থ্যখাতের বাজেট দ্বিগুণ হয়ে যাবে। করোনার সময় একজন রোগীর পেছনে প্রতিদিন ১৫ হাজার টাকা ব্যয় করা হয়েছে। আমরা করোনা কীভাবে প্রতিরোধ করেছি, তা দেশবাসী, বিশ্ববাসী দেখেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করে চিঠি দিয়েছে। এখন আমাদের করোনা সংক্রমণের হার শতকরা ৩ ভাগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সংক্রমণ শতকরা ৩ ভাগের নিচে নেমে গেলে করোনা ফেস আউট হয়ে যায়। আমরা সেই পর্যায়ে চলে এসেছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা