জাতীয়

মোদির সফরে হচ্ছে না তিস্তা চুক্তি

নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসছেন আগামী মার্চে। আসন্ন সফরেও হচ্ছে না বহুল প্রত্যাশিত তিস্তা পানিবণ্টন চুক্তি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে অংশ নিতে ২৬ মার্চ নরেন্দ্র মোদি ঢাকায় আসতে পারেন।

রোববার( ৩১ জানুয়ারি) ৪ দিনের ভারত সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের জানান, পশ্চিমবঙ্গে মার্চ-এপ্রিলে নির্বাচন। নির্বাচনের সময়ে এগুলো করা কঠিন। যেহেতু মার্চে নির্বাচন, এ সময়ে করা সম্ভব নয়। সেদিক থেকে একটা চ্যালেঞ্জ আছে।

আরেক প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, আমাদের দেশে সবার মধ্যে প্রত্যাশা থাকে, যখন সর্বোচ্চ পর্যায়ের বৈঠক হয়। আমরা আরও বলেছি, আমি দেশে গেলেও কিন্তু আমাদের দেশের সাংবাদিকরা প্রথম (প্রশ্ন) করবেন। এটা যেহেতু প্রোট্র্যাক্টেড ইস্যু। এটা চট করে কিছু বলে দিবে, নেগেটিভ কিছু বলবে তাও না। তারা পরিমিত পথে কথা বলেছে। তাতে করে তারা যে আন্তরিক না, সেটা বোঝা যায়নি। কিন্তু আমরাও আমাদের পয়েন্টটা শক্ত করেই বলেছি।

পররাষ্ট্র সচিব বলেন, ভারতের প্রধানমন্ত্রী ২৬ মার্চ সকালে বা দুপুরে এলে বিকাল থেকে আমাদের মূল অনুষ্ঠান হবে। সেখানে অংশগ্রহণ করে রাতে হয়তো অফিসিয়াল ব্যাংকুয়েট বা যা করার করব। সে ক্ষেত্রে পরদিন দ্বিপক্ষীয় বৈঠক বা উনি যদি ঢাকার বাইরে যেতে চান, আমরা যদি শিডিউল করতে পারি। এর পর তিনি ফিরে যাবেন।

ঢাকার বাইরে জাতির পিতার সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার বিষয়টি প্রস্তাবের মধ্যে রয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে মুজিববর্ষ উদ্বোধনের মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ছিলেন আমন্ত্রিত। করোনা মহামারী রূপ নেওয়ায় পর ওই অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়, বিদেশি অতিথিদেরও আসা হয়নি। তবে এর পর ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়েছিলেন দুই প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র সচিব জানান, ফেব্রুয়ারির শেষে ঢাকায় আসতে পারেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের আগে ?দুই দেশের স্বরাষ্ট্র, পানিসম্পদ, বাণিজ্য ও নৌপরিবহন সচিবদের বৈঠক হবে। এর মধ্যে পানিসম্পদ সচিবদের বৈঠক দিল্লিতে আর বাকি তিনটি বৈঠক হবে ঢাকায়। করোনার টিকা উপহার দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই চিঠি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছেন বলে জানান মাসুদ বিন মোমেন।

মোদির সফর কেবল উদযাপনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না মন্তব্য করে মোমেন বলেন, মোদির সফরে মুজিবনগর থেকে পশ্চিমবঙ্গে প্রস্তাবিত স্বাধীনতা সড়ক, ফেনী সেতু এবং মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধুকে নিয়ে ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন হতে পারে। এর বাইরে সফর ঘিরে দুর্যোগ ব্যবস্থাপনাসহ ৫-৬টি সমঝোতা স্মারক আলোচনার টেবিলে রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা