ভাষার মাস শুরু 
জাতীয়

ভাষার মাস শুরু 

নিজস্ব প্রতিবেদক : বছর ঘুরে আসলো সেই ভাষার মাস ফেব্রুয়ারি। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে ভাষার মাস আশার ছোঁয়া জাগিয়েছে সবার মধ্যে। কারণ, বাংলাদেশ বিশ্বের প্রথম দেশগুলোর অন্যতম একটি রূপে প্রবেশ করেছে ভ্যাকসিন যুগে। অচিরেই সর্বস্তরে টিকাকরণের মাধ্যমে মহামারির বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ সম্পন্ন হবে।

মায়ের ভাষা বাংলাকে প্রতিষ্ঠার জন্য বাঙালির মহান আত্মত্যাগের স্মৃতি বিজড়িত মাস ফেব্রুয়ারি। ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্ব ইতিহাসেরও এক গৌরবময় দিন। অমর একুশে তাই বাঙালির জাগরণের ও অধিকার আদায়ের সংগ্রামী ঐতিহ্যের পথরেখায় এক অনির্বাণ প্রেরণার নাম।

১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮) রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পাকিস্তানি পুলিশের গুলিবর্ষণে শহীদ হন রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই।২০১০ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

একুশের ভাষা আন্দোলনের চেতনায় বাঙালি অর্জন করে সাংস্কৃতিক অধিকার। একুশের ধারাক্রমে অর্জিত হয় আর্থ-সামাজিক ও রাজনৈতিক অধিকারসমূহ এবং বাঙালি জাতির চূড়ান্ত বিজয় সম্পন্ন হয় মহান মুক্তিযুদ্ধের বিজয়ের পথে স্বাধীনতা প্রাপ্তির মাধ্যমে।

মহান ভাষা আন্দোলনে জারিত একুশের চেতনা বাঙালির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শক্তি যুগিয়েছে। লড়াই, সংগ্রাম, আন্দোলন ও প্রতিবাদ-প্রতিরোধে একুশের প্রেরণায় বাঙালি বার বার বিজয়ী হয়েছে। একুশ বাঙালিকে দিয়েছে মাথা নত না করার শিক্ষা।

বাঙালির জাতীয় ইতিহাস ও রাজনৈতিক পথপরিক্রমায় একুশে হলো এক আলোকস্তম্ভ। চেতনার চিরজাগ্রত বাতিঘর। এক বছর পরেই ভাষা আন্দোলন স্পর্শ করবে ৭০ বছরের ঐতিহাসিক মাইলফলক। একই সাথে উন্নয়ন, অগ্রযাত্রায় বাঙালি পালন করবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী।

২০২১ সালের এই সঙ্কুল ফেব্রুয়ারিতে একুশের চেতনাদীপ্ত বাঙালি জাতি আবারো ঐক্যবদ্ধ শপথে উজ্জীবিত হবে রোগ, জরা, মারী, দারিদ্র্য, অপুষ্টি, অশিক্ষা, অন্যায় ও অন্ধকারের বিরুদ্ধে। অপরাজেয় বাংলার বীর বাঙালি সম্মিলিত কণ্ঠে উচ্চারণ করবে বিজয়ের সঙ্গীত।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা