জাতীয়

টুঙ্গিপাড়ায় যেতে পারেন মোদি

সান নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্চ মাসে বাংলাদেশ সফরকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যেতে পারেন। উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সূত্রে এ কথা জানা গেছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ঢাকা-নয়াদিল্লীর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলতি বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) ভারতের রাজধানীতে বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) ফাঁকে বাংলাদেশ হাই কমিশনের এক কর্মকর্তা বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী এই সফরকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গিপাড়ায় তার মাজারে যেতে পারেন।’ মোদির টুঙ্গিপাড়া সফরের পরিকল্পনার ব্যাপারে পররাষ্ট্র সচিব পর্যায়ের এফওসি বৈঠকে আলোচনা হয়।

তবে তিনি এও বলেন, এই সফর সম্পর্কে এখনো কিছু চূড়ান্ত হয়নি। এফওসির সাথে সংশ্লিষ্ট এক ভারতীয় কর্মকর্তা মোদির টুঙ্গিপাড়া সফরের পরিকল্পনা নিশ্চিত করলেও, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ভারতীয় ওই কর্মকর্তা আরো বলেন, ‘যদি সবকিছু ঠিকঠাক চলে, তবে তার টুঙ্গিপাড়া সফরের জোরালো সম্ভাবনা রয়েছে।

উভয় পক্ষের কর্মকর্তারা জানান, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছাবেন এবং পরের দিন তিনি দেশে ফিরে যাবেন। বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর এটাই তার প্রথম বিদেশ সফর। ভারতের প্রধানমন্ত্রী প্রথমদিনের উৎসবে যোগ দেবেন। পরের দিন তিনি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন।

কর্মকর্তারা আরো বলেন, উভয় দেশের মধ্যে এফওসি বৈঠকে কোভিড-১৯ সহযোগিতা, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ দ্বিপক্ষীয় সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতীয় সচিব হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে দুদেশের প্রতিনিধি দলের মধ্যে এ বৈঠক হয়। সূত্র : বাসস।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা