সোনা চোরাচালান মামলায় তিনজনের কারাদণ্ড
জাতীয়

সোনা চোরাচালান মামলায় তিনজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তিন সোনা চালানীর ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা হলেন- আবু সালেহ, আনোয়ারুল আহসান ও আক্তারুজ্জামান।

ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামিদের প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। আদালত রায় ঘোষণার পর তাদের সাজা পরোয়ানা ইস্যু করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

প্রসঙ্গত, ২০১৮ সালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬২ কেজি স্বর্ণের বারসহ এই তিন আসামিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করা হয়।

সান নিউজ/মাহমুদুল/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা