চালের দাম সহনীয় পর্যায়ে : খাদ্যমন্ত্রী
জাতীয়

চালের দাম সহনীয় পর্যায়ে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভোক্তাদের ন্যায্যমূল্যে চাল পাওয়ার উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। কৃষকরা যদি না বাঁচে তাহলে এদেশের অর্থনীতিতে অনেক ঘাটতি হবে। কৃষকরা যেমন ন্যায্যমূল্য পেয়েছেন এবং ভোক্তাদের সহনীয় পর্যায়ে চালের দাম রয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম সহনশীল রাখার জন্য ঢাকা মহানগরে ১২৪টি কেন্দ্রে এবং সারাদেশে মোট ৭০৩টি কেন্দ্রে খাদ্য শস্য বিক্রি করা হচ্ছে। এই অর্থ বছরে ২৭ লাখ ৭৭ হাজার মেট্রিক টন খাদ্য শস্য বিতরণ করা হয়েছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, যে উন্নয়নই প্রধানমন্ত্রী এগিয়ে যান, সেই উন্নয়নেই সব সময় বাধাগ্রস্ত করার জন্য একটি দল সব সময় টিভির পর্দায় নানা রকম কথা বলতে থাকে। পদ্মা সেতু নিয়ে এক নেত্রী বলেছিলেন এই পদ্মা সেতু বাংলাদেশে কোন দিনই হবে না, আওয়ামী লীগ করতে পারবে না। আওয়ামী লীগ যদি করে সেটার ওপর দিয়ে হাঁটতে পারবে না। এটার ওপর দিয়ে হাঁটা যাবে না। অথচ সেই পদ্মা সেতু আজকে হয়েছে। তাদের অর্জন কি? তাদের অর্জন হাওয়া ভবন, তাদের অর্জন কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেওয়া। তাদের অর্জন এই দেশে অত্যাচার নির্যাতন করা এই দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করা। ভ্যাকসিন আসার আগেও তারা নানান কথা বলেছে। বর্তমানে ভ্যাকসিনও আসছে, দেয়াও হচ্ছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা