জাতীয়

তৃতীয় দফা: ভাসানচরের পথে রোহিঙ্গারা

নিজস্ব প্রতিবেদক : উখিয়া-টেকনাফের ক্যাম্প থেকে রোহিঙ্গাদের একটি দল নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি)।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, উখিয়া উপজেলার বালুখালী এলাকায় অবস্থিত ছয়টি রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে ২০৪ পরিবারের ৮৫৪ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য বুধবার সন্ধ্যায় উখিয়া ডিগ্রি কলেজ মাঠের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।

যেসব রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক তাদের ২০টি বাসে ওইসব শিবির থেকে ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয় বিকাল থেকে। সেখানে রোহিঙ্গারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রোহিঙ্গা শিবিরে কর্মরত কর্মকর্তাদের ব্যবস্থাপনায় আছেন।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, এই সপ্তাহে আরো ২ থেকে ৩ হাজার রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছে।

জানা গেছে, ভাসানচরের উদ্দেশে কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গারা বৃহস্পতিবার সকালে যাত্রা করবে। প্রথমে তাদের চট্টগ্রামে রাখা হবে। শুক্রবার সকালে তাদের নৌ বাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রাম থেকে নৌ পথে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন এবং দ্বিতীয় দফায় গত ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। ভাসানচরে যাওয়ার পর থেকে রোহিঙ্গাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। এমনকি তারা সেখানে পিকনিকও করেছেন এরই মধ্যে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা