জাতীয়

দেশ উন্নত হওয়ায় মানুষ ভোটে আগ্রহ হারিয়েছে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, ভোটদানের প্রতি নাগরিকদের অনীহা রয়েছে। বিশ্বের উন্নত দেশগুলোর মতো হয়তো দেশ উন্নত হ‌ওয়ার সাথে সাথে মানুষও ভোটদানে আগ্ৰহ হারিয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিব এমন কথা বলেন। চসিক সিটির ভোট ভালো হয়েছে বলেও তিনি দাবি করেন।

চট্টগ্রাম সিটিতে ভোটার উপস্থিতি একটু কম ছিল বলে উল্লেখ করে মো. আলমগীর বলেন, শুধু চট্টগ্রামের ক্ষেত্রে না, যেকোনও বড় শহরে নির্বাচন যখন হচ্ছে- বিশেষ করে যেখানে ভাসমান লোকজন বেশি থাকে। সেখানে উপস্থিতিটা একটু কম হয়। চট্টগ্রামে আমরা আরেকটু বেশি আশা করেছিলাম। কিন্তু ভোটার উপস্থিতি আশার চেয়ে একটু কমই হয়েছে।'

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, 'এখানকার নাগরিকরা কেন যেন রাষ্ট্রের প্রতি তাদের যে একটা দায়িত্ব আছে, ভোট যে তার অধিকার, এটা তারা মনে করছেন না। ভোটের দিন তারা মনে করেন যে, কেন কষ্ট করে যাবো, কেন ভোট দেবো, ভোট দিয়ে আমার লাভ কী- এ ধরনের মানসিকতা হয়ে গেছে। এটা দেখবেন যে, উন্নত বিশ্বের দেশগুলোর বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়।'

উন্নত দেশের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, 'আমেরিকার ক্ষেত্রে দেখেন, এত উন্নত তারা, সবদিক থেকেই উন্নত। কিন্তু ভোটের ক্ষেত্রে দেখবেন- ভোট দিতে যায় না বেশিরভাগ মানুষ। আমাদের দেশেও অনেকটা ওইরকম। উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে মনে হয়, এই লক্ষণ দেখা দিয়েছে। দেশ উন্নত হওয়ার সঙ্গে মানসিকতার বদল হয়েছে। মনে করে, অন্যের জন্য আমি কেন কষ্ট করে ভোট দিতে যাবো।'

বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, 'ভয়ঙ্কর পরিস্থিতি কোথায় হলো? ৭৩৫ টি কেন্দ্র, তার মধ্যে মাত্র দু'টি কেন্দ্রে ইভিএম ভাঙচুর করা হয়েছে। ইভিএম না ভাঙলে সেখানে নির্বাচন সুষ্ঠুভাবে হতো। ইভিএম ভাঙায় সেখানে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।'

সহিংসতার পরেও ভোট শান্তিপূর্ণ বলা যায় কিনা? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, '৭৩৫টা কেন্দ্রের মধ্যে দুইটা কেন্দ্রে সহিংসতা হয়েছে। এটাকে কী বলবেন? পারসেন্টেজ করেন। কত শতাংশ হয়। শান্তিপূর্ণ কত, আর অশান্তিপূর্ণ কত?'

মো. আলমগীর বলেন, 'গণমাধ্যম থেকে যেটুকু দেখেছি এবং আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে যে প্রতিবেদন পেয়েছি, আমরা বলবো ভালো নির্বাচন হয়েছে।'

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা