জাতীয়

৪০তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০৯৬৪ জন

নিজস্ব প্রতিবেদক: ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষায় মোট ১০ হাজার ৯৬৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বুধবার (২৭ জানুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ সভায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশে অনুমোদন দেয়া হয়।

ফলাফল কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd)-এ পাওয়া যাবে। এছাড়া টেলিটক মোবাইলে এসএমএস করে ফলাফল জানা যাবে। এজন্য PSC<Space>40<Space>Registration Number লিখে ১৬২২২ তে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে। উদাহরণ- PSC 40 123456 send to 16222।

গত বছরের ২৫ জুলাই ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী। এরআগে ৩ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় চার লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী অংশ নেন।

এক হাজার ৯০৩টি পদে প্রথম শ্রেণির ক্যাডার পদে নিয়োগ দিতে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

মৌখিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বিস্তারিত সময়সূচি যথাসময়ে জানানো হবে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা