জাতীয়
টকশোতে পিকে হালদার

৭১ টিভিকে সতর্ক করে রুল নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক : প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারের বক্তব্য প্রচারের বিষয়ে একাত্তর টিভিকে ভবিষ্যতের জন্য সতর্ক করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে দুদকের আনা আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করে দিয়েছেন।

রোববার (১৭ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে বিষয়টি শুনানি হয়।

এদিন পিকে হালদারের সঙ্গে টকশোতে দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খানকে ডাকার বিষয়ে প্রশ্ন তোলেন হাইকোর্ট। এ বিষয়ে আদালত বলেছেন, ‘পৃথিবীর কোথায় আছে যে আসামির সাথে আইনজীবীকে টকশোতে ডাকে?’

আদালতে আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন মো. খুরশীদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবীন রব্বানী দীপা ও আন্না খানম কলি।

আর পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোশারফ হোসেন। এছাড়াও শুনানিতে যুক্ত হন আইনজীবী আজিজ, মোহাম্মদ আশরাফ ও মোহাম্মদ শিশির মনির।

আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। তিনি বলেন, পলাতক পিকে হালদারের বক্তব্য প্রচার করায় ৭১ টেলিভিশনকে সতর্ক করে দুদকের আনা আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।

এর আগে সকালে সাক্ষাৎকার ও লাইভ টকশোতে পিকের বক্তব্য প্রচারের ব্যাখ্যার বিষয়ে কথা বলতে বেসরকারি টিভি চ্যানেল একাত্তর কর্তৃপক্ষের কয়েকজন সাংবাদিক হাইকোর্টে উপস্থিত ছিলেন।

গত ২৮ ডিসেম্বর রাত ১০টায় একাত্তর টিভিতে পিকে হালদারের সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদন প্রচারিত হয়। সেদিন রাত সাড়ে ১১টায় একাত্তর জার্নালে (লাইভ টকশো) সরাসরি আলোচনায় অংশ নেন তিনি। বিষয়টি আদালত অবমাননার শামিল উল্লেখ করে দুদক হাইকোর্টে আবেদন করে।

শুনানি নিয়ে ৩০ ডিসেম্বর একাত্তর টিভিতে প্রচারিত ওই সাক্ষাৎকার ও টকশোর ভিডিও ক্লিপ ১০ জানুয়ারির মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এর ধারাবাহিকতায় একাত্তর টিভি কর্তৃপক্ষ ভিডিও ক্লিপ জমা দেয়।

২০২০ সালের ১৮ নভেম্বর ‘পি কে হালদারকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশ পায়। এ বিষয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন আমলে নিয়ে ওই বছরের ১৯ নভেম্বর হাইকোর্টের একই বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন।

একইসঙ্গে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে ও গ্রেফতারে পদক্ষেপ বিষয়ে লিখিতভাবে দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের জানাতে বলেন। এ অবস্থায় পিকে হালদারের সাক্ষাৎকার প্রচারিত হলে দুদক একাত্তর টিভির বক্তব্য জানতে আবেদন করে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা