জাতীয়

ঢাকায় হচ্ছে সেন্ট্রাল কেমিক্যাল ল্যাবরেটরি

আদালত প্রতিবেদক : দেশ-বিদেশ থেকে আসা মৌসুমী ফলের রাসায়নিক পরীক্ষাগার নির্মাণের জন্য ঢাকায় এডিবির সহায়তায় স্থাপিত হতে যাচ্ছে একটি সেন্ট্রাল কেমিকেল ল্যাবরেটরি। করোনা কালে এই প্রকল্পের ফিজিবিলিটি টেস্ট ৬/৭ মাস এডিবির টেকনিক্যাল টিমের কাজ বন্ধ ছিলো।

রোববার ( ১৭ জানুয়ারি) হাইকোর্টে প্রতিবেদন দাখিলের বিষয়টি জানান, ডেপুটি এ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশের পক্ষে মনজিল মোরসেদের রিট আবেদনের প্রেক্ষিতে দেওয়া আদেশে এই রিপোর্ট দিয়েছে এনবিআর।

ডেপুটি এ্যাটর্নি জেনারেল জানান, চলছে ডিপিপি প্রণয়নের কাজ। ডিপিপি প্রণয়নের কাজ শেষ হলে জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। এমন তথ্য হাইকোর্টে দাখিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর বলেছে, ৬টি কাস্টম হাউজ ও ১৪টি কাস্টম স্টেশনের মাধ্যমে ফল আমদানির সুযোগ রয়েছে।

এরমধ্যে চট্টগ্রাম ও বেনাপোলে রাসায়নিক ল্যাবরেটরি আছে। এখানে স্প্রেকটোমিটার দ্বারা স্বল্প সময়ে প্রায় ১৩ হাজার কেমিক্যাল সনাক্ত করা সম্ভব হয়। এছাড়া ৯টি কাস্টম স্টেশনে রাসায়নিক ল্যাবরেটরি স্থাপনের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে এডিবি ও এনবিআর।

চট্টগ্রাম ও বেনাপোল ছাড়া অন্যান্য কাস্টম হাউজ ও স্টেশন দিয়ে আমদানি করা ফলের কেমিক্যাল পরীক্ষা করা হয় কৃষি মন্ত্রণালয়ের উদ্ভিদ সঙ্গনিরোধ অফিস ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয় থেকে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা