জাতীয়

জাতীয় প্রেস ক্লাবে হিলালী ওয়াদুদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সহ-সভাপতি, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনের সভাপতি পদপ্রার্থী ও ভোরের কাগজের সিনিয়র সাব-এডিটর হিলালী ওয়াদুদ চৌধুরীর জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে প্রেস ক্লাব প্রাঙ্গণে তার তৃতীয় জানাজা হয়। জানাজা শেষে সাংবাদিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রেস ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করে সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, গতকাল গভীর রাত পর্যন্ত তিনি ভোট চেয়েছেন, তার মৃত্যুর খবরে প্রতিটি সদস্য মর্মাহত। আমরা প্রতিটি কাজে তাকে পাশে পেয়েছি। তিনি নীরবে কাজ করতেন, তার মধ্যে কোন প্রদর্শন ইচ্ছে ছিল না। তার জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। প্রেস ক্লাব সব সময় তার পরিবারের পাশে থাকবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ (শুক্রবার) সকালে প্রেস ক্লাবে সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সভায় অংশ নিতে হিলালী ওয়াদুদ চৌধুরী বাসা থেকে বের হচ্ছিলেন। হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাকে দ্রুত মালিবাগের খিদমাহ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জানাজায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালীন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক ও বর্তমান নেতারা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা