জাতীয়

মার্চ মাসেও সম্ভব হবে না বইমেলা : সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতির কারণে আগামী মার্চ মাসেও একুশে বইমেলা আয়োজন সম্ভব হবে না বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। তবে এপ্রিলে পরিস্থিতি স্বাভাবিক হলে বইমেলা আয়োজনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে জানান তিনি।

রোববার (১৭ জানুয়ারি )বাংলা একাডেমিতে বইমেলা আয়োজক কমিটির বৈঠক। সেখানেই বইমেলা আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, এপ্রিল মাসে বইমেলা আয়োজনে ঝড়-বৃষ্টি নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন প্রকাশক ও লেখকরা। বাংলা একাডেমির একটি সূত্রে জানা গেছে, রীতি অনুযায়ী প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিনই অমর একুশে বইমেলা শুরু হয়।

কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে সেটি সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি থেকে জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসে বইমেলা হচ্ছে না। লেখক-প্রকাশকরা মার্চে বইমেলার জন্য প্রস্তুতি নিলেও গত বুধবার সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ জানিয়েছেন, মার্চেও শারীরিক উপস্থিতিতে বইমেলা আয়োজন সম্ভব হবে না।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে শারীরিক উপস্থিতিতে বইমেলা অনুষ্ঠিত না হলেও একুশের বইমেলার ধারাবাহিকতা ঠিক রাখতে ফেব্রুয়ারিতে অনলাইন প্ল্যাটফর্মে বইমেলার শুরুর পরিকল্পনা রয়েছে। পরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শারীরিক উপস্থিতিতে বইমেলার আয়োজন করা হবে।

তবে ভার্চুয়াল বইমেলা মূল বইমেলার বিকল্প নয়, একুশের বইমেলার ধারবাহিকতা ঠিক রাখার জন্যই এমনটা ভাবা হচ্ছে। এ ক্ষেত্রে আগামী রোববার বৈঠকের মাধ্যমে মেলা সংশ্লিষ্ট প্রকাশক-লেখকদের সঙ্গে মতবিনিময় করবে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। তারপর ফেব্রুয়ারিতে ভার্চুয়াল বইমেলা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফীন বলেন, ‘এখন পর্যন্ত আমরা মনে করছি মার্চেও শারীরিক উপস্থিতিতে বইমেলা আয়োজন সম্ভব না। এপ্রিলেও সম্ভব হবে কি না, সেটা পরিস্থিতির ওপর নির্ভর করছে। এ অবস্থায় মেলা সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজনের দীর্ঘ দিনের চর্চার বিষয়টি আমাদের ভাবনায় রয়েছে।

শারীরিক উপস্থিতির বইমেলা অনুষ্ঠিত হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।এদিকে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, ‘আমরা সরকারের সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছি। সেভাবেই আমাদের প্রকাশকরা প্রস্তুতি নেবে।’ সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘করোনা পরিস্থিতি ঠিক না হলে আমি ব্যক্তিগতভাবে বইমেলা আয়োজনের পক্ষে নই।

এপ্রিলে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, তখন বইমেলা হতে পারে। এ ক্ষেত্রে ঝড়-বৃষ্টির বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা করতে হবে।’ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক মনিরুল হক বলেন, ‘এপ্রিলে বইমেলা হলে ঝড়-বৃষ্টিতে বই নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। সরকার যদি বিষয়গুলো মাথায় রেখে পরিকল্পনা করে তবে বইমেলা হতে পারে। আমরা মেলা আয়োজনের জন্য অপেক্ষায় রয়েছি ‘

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা