জাতীয়

সাকরাইন উৎসবে ঢাকার আকাশে বর্ণিল সাজ

নিজস্ব প্রতিবেদক : তাপমাত্রা হঠাৎ কমে যাওয়াতে সারাদেশের মতো রাজধানীর প্রকৃতিতে কুয়াশার উপস্থিতি। বাংলা ক্যালেন্ডার অনুযায়ি পৌষের শেষ দিনের মধ্য দুপুরেও সূর্যটা ছিল নিস্তেজ। যার কারণে ঢাকার আকাশ ছিল কিছুটা মেঘাচ্ছন্ন। আর এই মেঘাচ্ছন্ন আকাশটাকে নানা রঙে বর্ণিল করে তুলেছিল পুরাণ ঢাকার ঐতিহ্যবাহী-সাকরাইন উৎসব।

চোকদার, মাসদার, গরুদান, লেজলম্বা, চারভুয়াদার, পানদার, লেনঠনদার, গায়েলসহ প্রায় ২৬ ধরণের ঘুড়ির বৈচিত্র্যময় ডিজাইন ও রঙের বর্ণিলতায় মুখরিত হয়ে উঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরশনের ৭৫টি ওয়ার্ড। দিনভর ঘুড়ি উড়িয়ে সন্ধ্যায় আতশবাজি আর রং-বেরংয়ের ফানুস উড়িয়ে ঐতিহ্য আর ইতিহাসের পুনরাবৃত্তি করেন রাজধানীর পুরাণ ঢাকার বাসিন্দারা। সেই সাথে ছিল নানা রকম মুখরোচক খাবারের আয়োজন।

এমন চিত্রকল্পই ছিল প্রায় দুইশত বছরের ইতিহাস ও ঐতিহ্যের দারুণ এক উৎসব ঢাকার সাকরাইন উৎসব বা পৌষ সংক্রান্তিতে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এই উৎসব।

ঐতিহ্যের অনুসন্ধানে এই উৎসবে আবাল-বৃদ্ধ-বণিতারা আনন্দ আর উদ্দীপনায় মিলেমিশে একাকার হয়ে যান। এই প্রথমবারের মতো সাকরাইন উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। কর্পোরেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে ‘এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি’ স্লোগানে আয়োজিত এই উৎসব একযোগে দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ডে ওয়ার্ডে অনুষ্ঠিত হয় এই উৎসব।

আয়োজনের অংশ হিসেবে দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের সাধারণ আসনের ৭৫ জন কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের ২৫ জন মহিলা কাউন্সিলরকে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির পক্ষ থেকে ১০০টি করে ঘুড়ি সরবরাহ করা হয়। পরে কাউন্সিলররা সেসব ঘুড়ি সংশ্লিষ্ট ওয়ার্ডের জনসাধারণের মাঝে বিলি করেন, যারা কমিটি নির্ধারিত মাঠ কিংবা বাড়ির ছাদে অবস্থান নিয়ে শূন্যে ঘুড়ি ওড়ান।

সান নিউজ/এইচএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা