জাতীয়

'বলাৎকারকে পুুরুষ ধর্ষণ’ হিসেবে গণ্য করার নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক : নারী ধর্ষণের মতো 'বলাৎকার‘কে পুুরুষ ধর্ষণের অপরাধ হিসেবে গণ্য করতে দণ্ডবিধির ৩৭৫ ধারার সংশোধন চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। মানবাধিকার কর্মী তাসমিয়া নূহাইয়া আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক মাসুম বিল্লাহ এবং সমাজকর্মী সৌমেন ভৌমিকের পক্ষে আইনজীবী তাপস কান্তি বল এই রিট করেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে আইনজীবী জানান, রিটে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বিবাদী করা হয়েছে।

তিনি বলেন, সম্প্রতি দেশে ছেলে শিশু তথা পুরুষকে যৌন নির্যাতন ও বলৎকারের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু এই ধরনের নির্যাতনকে ধর্ষণের অপরাধ হিসেবে বিচার করা যাচ্ছে না। তাই দণ্ডবিধির ৩৭৫ ধারায় সংশোধন এনে ‘নারী ধর্ষণ’ এর অপরাধের পাশাপাশি অপরাধ হিসেবে ‘পুুরুষ ধর্ষণ’ বিষয়টিকে যুক্ত করার আবেদন করা হয়েছে।

সান নিউজ/এমএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা