জাতীয়

বঙ্গবন্ধু ম্যারাথন : রাজধানীতে যেসব রাস্তা বন্ধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে আজ (১০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’। এ উপলক্ষে বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরমধ্যে রয়েছে যান চলাচল, গাড়ি পার্কিংসহ অন্যান্য নির্দেশনা।

শনিবার (০৯ জানুয়ারি) ডিএমপি কমিশিনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।

বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে এই ম্যারাথন। এতে অংশ নিয়েছেন দেশি-বিদেশি দুই শতাধিক অ্যাথলেট। ম্যারাথনের রুট ও তার আশপাশের এলাকায় ম্যারাথনের সময় যানজট এড়াতে সংশ্লিষ্ট এলাকায় চলাচলরত যানবাহন ও ব্যক্তিদের নিম্নোক্ত নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে ডিএমপি:

- ভোর সাড়ে ৪টা থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলে সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।

- ম্যারাথন চলাকালীন হাতিরঝিলের ভেতর সব ধরনের বাস সার্ভিস বন্ধ থাকবে।

- পার্কিংয়ের নির্দিষ্ট জায়গায় রেখে হেঁটে ভেতরে ঢুকতে হবে দর্শনার্থীদের।

- সকাল সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে ম্যারাথন দল হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সড়কটিতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

পার্কিং সংক্রান্ত তথ্য:-

- সাতরাস্তা মোড়ের কাছে তেজগাঁও শিল্পাঞ্চলে এসিআই অফিসের সামনে ফিনিক্স রোডে আড়ংয়ের কাছাকাছি দুটি জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

- পুলিশ প্লাজার সামনে বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা থাকবে

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে ডিএমপি। এ সময় যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশও করেছে তারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা