জাতীয়

বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ শুরু

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দেশি-বিদেশি দুই শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ শুরু হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সামনে থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়।

দৌড়বিদরা দুটি বিভাগে ভাগ হয়ে আর্মি স্টেডিয়াম-কাকলী রেল ক্রসিং-কামাল আতাতুর্ক এভিনিউ-গুলশান ২-গুলশান ১-পুলিশ প্লাজা-হাতিরঝিল এলাকায় দৌড়াবেন।

২১.০৯৯৭ কিলোমিটারের হাফ ম্যারাথনে ১১১ জন অংশ নিয়েছেন। তাদের মধ্যে এলিট অ্যাথলেট ৬ জন। পুরুষ ৩ জন, নারী ৩ জন। তাদের মধ্যে প্রথম হয়েছেন এডমিন কিপ্রো, দ্বিতীয় আবদেল আজিজ ও তৃতীয় হয়েছেন দাওয়াদ ফিকাসু।

হাতিরঝিলের মধুবাগ ব্রিজ সংলগ্ন এলাকায় দেখা যায়, অনেকেই অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন। তবে নিরাপত্তার কারণে যেতে না পারায় নিরাপত্তা প্রহরীদের ব্যারিকেডের কাছে দাঁড়িয়ে থাকেন। এ সময় পুলিশ সদস্যরা জনসাধারণের অবাধ চলাচল নিয়ন্ত্রণে ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে হাতিরঝিল এলাকায় প্রবেশ না করার অনুরোধ করেন।

ফুল ম্যারাথনের ১০০জন দৌড়বিদ ৪২.১৯৫ কিলোমিটার দৌড়াবেন। ম্যারাথনে অংশগ্রহণকারী বিদেশি অ্যাথলেটদের মধ্যে ফুল ম্যারাথনে ৩১ জন অংশ নিয়েছেন।

ফুল ম্যারাথনে পুরুষ ও নারী বিদেশি এলিট বিভাগে চ্যাম্পিয়ন ১৫ হাজার মার্কিন ডলার করে, রানারআপ ১০ হাজার ডলার করে, তৃতীয় স্থান অর্জনকারী পাঁচ হাজার ডলার করে, চর্তুথ স্থান অর্জনকারী চার হাজার করে, পঞ্চম তিন হাজার, যষ্ঠ দুই হাজার এবং সপ্তম স্থান র্অজনকারী এক হাজার ডলার পুরস্কার পাবেন।

সার্ক এবং দেশি পুরুষ ও নারী দৌড়বিদদের মধ্যে চ্যাম্পয়িনরা ৫ লাখ টাকা, রানারআপ চার লাখ টাকা, তৃতীয় স্থান অর্জনকারী তিন লাখ করে, চর্তুথ স্থান অর্জনকারী দুই লাখ টাকা এবং পঞ্চম স্থান র্অজনকারী এক লাখ টাকা করে পাবেন।

অপরদিকে হাফ ম্যারাথনে পুরুষ ও নারী দুই বিভাগেই বিদেশি এলিট বিভাগের চ্যাম্পিয়ন দুই হাজার সাতশ ৫০ মার্কিন ডলার, রানার আপ এক হাজার পাঁচশ ডলার এবং তৃতীয় হওয়া দৌড়বিদ পাবেন সাতশ পঞ্চাশ মার্কিন ডলার। দেশি অংশগ্রহণকারীদের মধ্যে চ্যাম্পিয়ন আড়াই লাখ টাকা, রানার আপ দুই লাখ, তৃতীয় স্থান অর্জনকারী দেড় লাখ টাকা এবং চর্তুথ ও পঞ্চম স্থান অর্জনকারী পাবেন ১০ হাজার টাকা।

এই ম্যারাথনে ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন এবং মরক্কো থেকে রানার এবং ভারত, মালদ্বীপ, নেপাল পাকিস্তান থেকে সাফ রানারসহ মোট ৩৭ জন বিদেশি দৌড়বিদ অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী সবাইকে করোনা টেস্ট করে নেগেটিভ হয়ে অংশ নিতে হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা