জাতীয়

ধর্ষণের শিকার কিশোরীর ছবি প্রকাশ করায় পুলিশের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : কলাবাগানে নিহত ও সন্দেহভাজন ধর্ষণের শিকার স্কুলশিক্ষার্থীর ছবি প্রকাশ করা আইনের লঙ্ঘন উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।

শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে পুলিশ সদরদফতর থেকে এআইজি (মিডিয়া) সোহেল রানার সই করা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে এসব ছবি সরিয়ে ফেলতে গণমাধ্যমগুলোকে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলাবাগানে নিহত ও সন্দেহভাজন ধর্ষণের শিকার ইংরেজি মাধ‌্যম স্কুলের শিক্ষার্থীর ছবি প্রকাশ করা আইনের লঙ্ঘন। এটি ওই কিশোরী ও তার পরিবারের জন্য অপমানজনক। অথচ অনেকেই ওই শিক্ষার্থীর ছবি প্রকাশ করেছেন। ছ‌বি‌টি যতদ্রুত সম্ভব স‌রি‌য়ে ফেলা উচিত। এছাড়া ঘটনাটি ধর্ষণ কি না তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তাধীন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে ইংরেজি মাধ‌্যম স্কুলের এক শিক্ষার্থীকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে আসে ওই শিক্ষার্থীর সহপাঠী। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার এক বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা