জাতীয়

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহবান হিন্দু পরিষদের

নিজস্ব প্রতিবেদক : আইএস এর পৃষ্টপোষক ও মদদ দাতা পাকিস্তান সারাবিশ্বে জঙ্গি রাষ্ট্র সৃষ্টির পাঁয়তারা করছে বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ।

শুক্রবার ( ৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ উপস্থিত পরিষদের নেতৃবৃন্দ এ আহবান জানান। পাকিস্তানে উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক একের পর এক উপাসনালয় ভাঙচুর, অগ্নিসংযোগ, ধর্ষণ ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ শেষে পরিষদের নেতাকর্মীরা বাংলাদেশস্থ পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে রওনা দেন। হিন্দু পরিষদের নেতৃবৃন্দ বলেন, বিশ্ব আজকে যখন মানবতার কথা বলছে তখন পাকিস্তান ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। তাই সারাবিশ্বের মানবতাবাদী মানুষ ও সম্প্রদায়কে নিয়ে এই পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

নেতৃবৃন্দ বলেন, ‘পাকিস্তান যে একটি জঙ্গি রাষ্ট্র ও আইএসের মদদদাতা, সে হিসেবে তাদেরকে চিহ্নিত করতে হবে। একইসঙ্গে বিভিন্ন রাষ্ট্র, মানবাধিকার সংগঠনের কাছে আমাদের অনুরোধ, পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন।’

বক্তারা সারাবিশ্বে কোথাও যেন হিন্দুসহ কোনও সংখ্যালঘুর ওপর অত্যাচার, নিপীড়ন না হয় সেজন্য জোর দাবি জানান। সমাবেশে বিশ্ব হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ ও হিন্দু স্বেচ্ছাসেবক জোটের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন রায়ের সভাপতিত্বে সমাবেশে বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল, হিন্দু পরিষদের আহ্বায়ক সুবীর কান্তি সাহা, সদস্য অপু দাস, দীপঙ্কর শিকদার, সুবীর সাহা ও সাধন কুমার দাসসহ প্রমুখ বক্তব্য দেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা