জাতীয়

‘নিরাপত্তাবাহিনী কাজ করছে বলেই দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে’

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : নিরাপত্তাবাহিনী নিরলসভাবে কাজ করছে বলেই বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, “একটা সময় ছিল, মানুষ পুলিশ দেখলে ভয় পেত, ভয়ে অন্য রাস্তা দিয়ে চলতো। কিন্তু এখন মানুষ পুলিশ দেখলে নিজেদের নিরাপদ মনে করে। নিরাপত্তার পাশাপাশি নানামুখী সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে পুলিশ।”

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসিঘাটে র‍্যাব সেবা সপ্তাহ উপলক্ষে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে র‍্যাব-১৩ রংপুর।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে জনগণের বন্ধু হয়ে পাশে থেকে নিরাপত্তাসহ সেবামূলক নানামুখী কমর্কাণ্ড চালিয়ে যাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ। ফলে তারা মাধ্যমে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে রাজার বাগে গিয়ে বলেছিলেন, “তোমরা বাংলাদেশের পুলিশ, পাকিস্তান কিংবা বৃটিশ পুলিশ নও। তোমাদের জনগণের বন্ধু হতে হবে, জনগণের পাশে থেকে কাজ করতে হবে। আজ পুলিশ ও র‍্যাব সে স্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে।”

তিনি আরও বলেন, “সন্ত্রাস, জঙ্গি, বনদস্যু দমন থেকে শুরু করে মানবীয় নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে র‍্যাব মানুষের কাছাকাছি আসতে তাদের আস্থা-ভরসা অর্জনে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় তারা দুর্গম চরাঞ্চলে দিন-রাত মানুষের দ্বারে দ্বারে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করছে। ঠিক একইভাবে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী।”

র‍্যাব মহাপরিচালক (র‍্যাব ফোর্সেস) আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, হুইপ মাহাবুব আরা গিনি, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, জেলা প্রশাসক (ডিসি) আব্দুল মতিন, পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান, র‍্যাব মহাপরিচালক (র‍্যাব ফোর্সেস) আবদুল্লাহ-আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল সারোয়ার, পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা