জাতীয়

আপাতত ইলিশ রফতানি নয় : প্রাণিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশের সব মানুষের কাছে ইলিশের স্বাদ পৌঁছে দিতে চান বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এ কারণে আপাতত বাণিজ্যিকভিত্তিতে ইলিশ রফতানির কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

বুধবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় সচিবালয়ের নিজ দফতরে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার একটানা দায়িত্ব পালনের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইলিশের পরিমাণ ও আকার দুটোই বেড়েছে। ইলিশ রফতানির কোনো পরিকল্পনা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী রেজাউল করিম বলেন, এ মুহূর্তে বাণিজ্যিকভিত্তিতে ইলিশ রফতানির কোনো পরিকল্পনা নেই। আমার মনে হয় আগামী পাঁচ বছরেও বাণিজ্যিকভাবে ইলিশ রফতানি করা ঠিক হবে না। কারণ এখনও গ্রামের অনেক মানুষ ইলিশের স্বাদ নিতে পারে না। তাদের ইলিশের স্বাদ দিতে চাই, পর্যাপ্ত পরিমাণে ইলিশ খাওয়ার সুযোগ করে দিতে চাই। তারপরে রফতানির কথা ভাববো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের যে গতি, তা বিশ্ববাসীকে বিস্মিত করেছে দাবি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ছয়টি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে প্রধানমন্ত্রী দেশকে বিশ্বের কাছে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। যদি তিনি ক্ষমতায় না আসতেন তাহলে বাংলাদেশ হয়তো তলাবিহীন ঝুড়ি বা দুর্নীতি অথবা প্রাকৃতিক দুর্যোগের একটি দেশ হিসেবেই পরিচিত হতো।

উন্নয়নের বিভিন্ন সূচক তুলে ধরে মন্ত্রী রেজাউল করিম বলেন, দেশের বিভিন্ন সেক্টরে যে উন্নয়ন হয়েছে তা অতীতে অনেকেই কল্পনাও করতে পারেননি। যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ পৌঁছে গেছে অনন্য উচ্চতায়। বাংলাদেশ বিশ্বে যে বিস্ময় ভবিষ্যতে তার থেকেও উন্নতর অবস্থায় পৌঁছাবে বলে জানান তিনি।

শ ম রেজাউল করিম বলেন, দেশকে শান্তি ও সমৃদ্ধিতে যাদের ভালো লাগে না, তারা চায় আবার রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হোক। যারা দেশের উন্নয়নকে ধ্বংস করতে চায়, আবার জ্বালাও-পোড়াও শুরু করতে চায়, তাদের যে কোনো মূল্যে প্রতিরোধ করতে হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা