জাতীয়

ভ্যাকসিন নিয়ে বাংলাদেশের উদ্বেগের কারণ নেই: শ্রিংলা

সান নিউজ ডেস্ক : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিন কোভিশিল্ড নিয়ে বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

ভারতের সেরাম ইনস্টিটিউশনে তৈরি টিকা বাংলাদেশ পাওয়া না পাওয়ার খবর ছড়ানোর পর আশ্বস্ত করলেন তিনি।

শ্রিংলার বরাতে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রাথমিকভাবে বাংলাদেশের টিকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশ প্রথমেই পাচ্ছে।

ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা। বর্তমানে তিনি ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্বরত।

টিকা নিয়ে শ্রিংলা আরো বলেন, প্রাথমিকভাবে জি টু জি ভিত্তিতে বাংলাদেশের জনগণকে ভ্যাকসিন দেবে ভারত। প্রাথমিক অবস্থায় এই টিকা বাণিজ্যিকভাবে সরবরাহ করা হবে না। তবে বৃহৎ পরিসরে যখন উৎপাদনে যাওয়া সম্ভব হবে, তখনই বাণিজ্যিক চুক্তির আওতায় ভ্যাকসিন সরবরাহ করা হবে।

সম্প্রতি ভারতের সেরাম ইনস্টিটিউশন থেকে উৎপাদিত কোভিড-১৯ টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। কোভিশিল্ড নামের ওই টিকার তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর সোমবার (৪ জানুয়ারি) এ টিকা আমদানি ও জরুরি ব্যবহারের অনুমোদনও দিয়েছে।

প্রতি ডোজ দুই ডলার দরে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ করোনা ভ্যাকসিন কিনছে বাংলাদেশ সরকার। এতে ব্যয় হবে ৪ হাজার ২৪২ কোটি টাকা। তবে করোনা ভ্যাকসিন দেশে আসার পরও প্রয়োগের সার্বিক প্রস্তুতি নিতে অতিরিক্ত আরও ২ মাস সময় লাগবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা