জাতীয়

‘মাদকবিরোধী অভিযানে র‌্যাবও হামলার শিকার হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী অভিযান যে কোনো সময় সহিংসতায় রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

তিনি বলেন, বর্তমানে সশস্ত্র র‌্যাব সদস্যরাও মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হচ্ছেন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে র‌্যাব সদর দপ্তরে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘র‌্যাব সেবা সপ্তাহে রক্তদান’ কর্মসূচি অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, সোমবার (৪ জানুয়ারি) ময়মনসিংহে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একজন র‌্যাব সদস্য মাদকবিরোধী অভিযানে গিয়েছিলেন। সেখানে মাদক কারবারীদের হাতে ওই র‌্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনার ভয়াবহতা এমনই ছিল মাদককারবারীরা র‍্যাব সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। ওই র‍্যাব সদস্য এখন হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, মাদকের পরিস্থিতি এখন ভয়াবহ রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে যেকোনো মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সহিংসতার রূপ নিতে পারে। সশস্ত্র র‍্যাব সদস্যরাও মাদকব্যবসায়ীদের দ্বারা হামলার শিকার হচ্ছেন। তারই একটি নজির সোমবার ময়মনসিংহের ঘটনা।

নতুন বছরে র‍্যাবের কর্মপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, সুনির্দিষ্ট ম্যান্ডেটের ভিত্তিতে র‍্যাবের জন্ম হয়েছিল। তিনটি ম্যান্ডেটের মধ্যে রয়েছে জঙ্গিবাদ দমন, মাদক, ও অবৈধ অস্ত্র উদ্ধার। প্রতিষ্ঠার পর গত ১৪ বছর ধরেই এই অগ্রযাত্রায় সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে র‌্যাব। চলতি বছরে র‍্যাবের লক্ষ্য হবে যে এই তিনটি বিষয়ে যেন জনগণের আস্থা ধরে রাখতে পারি।

তিনি বলেন, জঙ্গিবাদমুক্ত যে দেশ চেয়েছি আমরা নতুন বছরেও এই লক্ষ্য বাস্তবায়ন করতে জঙ্গিবিরোধী অভিযান ত্বরান্বিত করবো। এর পাশাপাশি মাদকবিরোধী অভিযানের র‍্যাবের সক্ষমতা দেশবাসী আবারও দেখতে পারবে বলে আমরা প্রত্যাশা করি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা