জাতীয়

অক্সফোর্ডের টিকা ব্যবহারে ঔষধ প্রশাসনের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : অক্সফোর্ডের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। এই অনুমোদনের ফলে ভারতের সেরাম ইন্সটিটিউটের ভ্যাকসিন দেশে আনতে আর কোনো বাধা থাকলো না।

সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকোকে এনওসি দেয় অধিদফতর। এর আগে দুপুরে এনওসি চেয়ে আবেদন করে বেক্সিমকো।

বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। তিনি বলেন, আমরা নো-অবজেকশন সার্টিফিকেট দিয়েছি। তারা চাইলে এখন ভ্যাকসিন আনতে পারবে।

গত নভেম্বরে বেক্সিমকোর মাধ্যমে বাংলাদেশ সরকার ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে তিন কোটি ডোজ অক্সফোর্ড ভ্যাকসিন আনার চুক্তি করে। জানুয়ারি মাসে তার প্রথম চালান ৫০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে।

সোমবার স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান জানিয়েছেন, ভারতে শুধু বাণিজ্যিকভাবে ভ্যাকসিন বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সুতরাং আমাদের হতাশ হওয়ার কিছু নেই। ভ্যাকসিনের ব্যাপারে আমাদের চুক্তি হয়েছে সরকার টু সরকার। তাই আমাদের ওপর এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না।

এদিকে সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়াল্লা বার্তা সংস্থা এসোসিয়েট প্রেসকে (এপি) বলেন, ‘রবিবার ভারতীয় নীতিনির্ধারণী কর্তৃপক্ষ ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে। কিন্তু শর্ত হলো, ঝুঁকিতে থাকা ভারতীয় জনগণের জন্য ডোজ নিশ্চিত করতে হবে। এজন্য রপ্তানি করতে পারবে না সিরাম ইন্সটিটিউট।’

বিশ্বের সবচেয়ে বড় টিকা তৈরির প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট। উন্নয়নশীল দেশগুলোর টিকা নিশ্চিতের জন্য এই সংস্থা বড় অবদান রাখতে পারে। তবে নিষেধাজ্ঞার কারণে দরিদ্র দেশগুলোর টিকা পেতে আরও কয়েকমাস অপেক্ষা করতে হবে।

রবিবার ভারত দুটি টিকা প্রয়োগের জরুরি অনুমোদন দিয়েছে এবং সিরামকে শর্ত দিয়েছে যে কয়েকমাসের জন্য তারা টিকা রপ্তানি করতে পারবে না।

পুনাওয়াল্লা জানান, বেসরকারি বাজারে এই টিকা বিক্রি করা হবে না। কারণ এটি হলে অবৈধ মজুদ হতে পারে। এই মুহূর্তে আমরা ভারত সরকারকেই শুধু টিকা দিতে পারি।

তবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে- সেরাম ইন্সটিটিউটের সিইও যে বক্তব্য দিয়েছেন, তা ব্যক্তিগত। সেটা ভারত সরকারের কোনো পলিসি নয়। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

ড. মোমেন বলেন, ভারত থেকে ভ্যাকসিন আনার বিষয়ে এর আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলাপ হয়েছে, বাংলাদেশ প্রথম ভ্যাকসিন পাবে। সুতরাং, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা