জাতীয়

আট কোটি টাকা ভ্যাট দিল ওয়ান ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : আট কোটি ২৯ লাখ টাকার অপরিশোধিত ভ্যাট জমা দিয়েছে ওয়ান ব্যাংক। নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (মূল্য সংযোজন কর) মহাপরিচালক ড. মইনুল খান সোমবার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভ্যাট গোয়েন্দার নিরীক্ষায় দেখা যায়- বাণিজ্যিক ব্যাংকটি ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ তিন অর্থবছরে নিয়ম বহির্ভূতভাবে রেয়াত গ্রহণ করেছে। এর ফলে ভ্যাট পরিশোধের দায় উদ্ভুত হয়।

ভ্যাট গোয়েন্দার নিরীক্ষা দল শুনানিতে বক্তব্য গ্রহণের পর্যায়ে উত্থাপিত অডিট আপত্তিটি ব্যাংক কর্তৃপক্ষ মেনে নেন। ওয়ান ব্যাংক আজ (সোমবার) অডিট আপত্তি অনুযায়ী স্বেচ্ছায় আট কোটি ২৯ লাখ টাকা ভ্যাট সরকারি কোষাগারে জমা দেয়।

এই টাকা এনবিআরের ভ্যাট রাজস্ব হিসেবে যোগ হবে। সংস্থার সহকারী পরিচালক মুহাম্মদ মহি উদ্দিন নিরীক্ষা দলের নেতৃত্বে ছিলেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা