জাতীয়

রাজধানীতে গাঁজা পরিবহনের অভিযোগে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা তেজগাঁও বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে অভিনক কায়দায় কাভার্ড ভ্যানে করে গাঁজা পরিবহনের অভিযোগে ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

রোববার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১. মোঃ রুবেল সরকার, ২. মোঃ সুমন মিয়া,(কাভার্ড ভ্যান চালক) এ সময় তাদের হেফাজত থেকে ৪৮ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

জব্দকৃত কাভার্ড এর ভিতরে অভিনব পন্থায় একটি গোপন কামরা তৈরি করা হয়। যা গাড়ির ড্যাস বোর্ড হতে বিশেষ ইলেকট্রিক সুইচের মাধ্যমে উক্ত গোপন কামরায় হাইড্রোলিক দরজা খোলা জোড়া করা হয়। ঢাকা মেট্রোপলিটান পুলিশের উপপুলিশ কমিশনার ( মিডিয়া ও পাবলিক রিলেশনস) সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা গাঁজা পরিবহনের কথা স্বীকার করে জানায়, তারা বি-বাড়িয়া জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাধ্যমে উক্ত গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করার উদ্দেশ্যে আনা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে কদমতলী থানায় মামলা রুজু করা হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা