জাতীয়

জানুয়ারির মাঝামাঝিতে ৪ ডিগ্রিতে নামবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক : পৌষের শেষ এবং মাঘের শুরু ইংরেজি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে। এই সময়ে দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে একটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। আর তাতে তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাস জানাতে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে রোববার (৩ জানুয়ারি) বিশেষজ্ঞ কমিটির সভার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। কৃষি মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশে দু’একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে একটি তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনও কখনও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বাংলানিউজকে বলেন, জানুয়ারির ১৫-১৬ তারিখের দিকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

তিনি বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত শীতকাল। এই সময়ের মধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

আবহাওয়ার ফেব্রুয়ারি মাসের পূর্বাভাসে বলা হয়, এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের উপর দিয়ে একটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস)/মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

ডিসেম্বরে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম (-৯৮.৮ শতাংশ) বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমা ও পূবালি লঘুচাপের প্রভাব না থাকায় সব বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। ১৮-২৩ ডিসেম্বর রংপুর ও রাজশাহী বিভাগে এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়। এসময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজারহাটে, ১৯ ডিসেম্বর।

তিন দিনে তাপমাত্রা বাড়বে আবহাওয়া অফিস এক পূর্বাভাসে জানায়, নওগাঁ, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

আগামী তিন দিনে রাতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

রোববার ঢাকায় ১০ দশমিক ৬ ডিগ্রি এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা