জাতীয়

সড়ক-মহাসড়ক ব্যবহারে দিতে হবে টোল

নিজস্ব প্রতিবেদক : দেশের সড়ক-মহাসড়কের মধ্যে নির্মিত সেতু ব্যবহার করলে টোল আদায়ের রীতি রয়েছে। এবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জাতীয় মহাসড়ক ব্যবহার করলে টোল দিতে হবে। প্রাথমিকভাবে টোল আদায়ের জন্য ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েকে বেছে নিয়েছে সড়ক ও জনপথ অধিদফত (সওজ)।

রোববার (০৩ জানুয়ারি) জাতীয় মহাসড়ক ব্যবহার নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের কথা রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের। যেসব মহাসড়ক ৪ লেনে এবং এক্সপ্রেসওয়েতে উন্নীত হয়েছে সেগুলো থেকে কীভাবে টোল আদায় করা যায় তা নিয়ে কাজ করছে সওজ। ইতোমধ্যে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের খসড়া টোল হার নির্ধারণ করেছে এ সংক্রান্ত কমিটি।

ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে ধীরগতির বাহনের জন্য লেন সুবিধা চালুর পর মহাসড়কে চলাচলকারী যানবাহন থেকে টোল নেওয়া হতে পারে। নির্মাণাধীন জয়দেবপুর-চন্দ্রা-এলেঙ্গা (সাসেক-১) এবং এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর (সাসেক-২) মহাসড়ক ৬ লেনে উন্নীত হওয়ার পর সেখানেও টোল আদায় করা হবে।

এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন বলেন, ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়কের টোল প্রস্তাব নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক হবে। সেখানে স্টেকহোল্ডাররা থাকবেন। পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ বলেন, রোববারের বৈঠকে টোল বিষয়ে প্রস্তাব শোনার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ ও মন্তব্য করা হবে।

সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) নির্মাণাধীন প্রবেশ নিয়ন্ত্রিত ৬ লেনের ঢাকা বাইপাস এবং রামপুরা-আমুলিয়া-ডেমরা মহাসড়কেও টোল দিতে হবে। ইতোমধ্যে ঢাকা বাইপাসের টোলের হার অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। ঢাকা বাইপাসের ওপর ভিত্তি করে মহাসড়কে টোল হার নির্ধারণ করা হচ্ছে।

এ পদ্ধতিতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সরকার। টোল হার নির্ধারণ সংক্রান্ত কমিটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪টি এন্ট্রি এবং ৪টি এক্সিট পয়েন্ট স্থাপনের সুপারিশ করেছে। ঢাকা থেকে মাওয়ামুখী যানবাহন রাজধানীর দোলাইরপাড় দিয়ে প্রবেশ করে ৪টি স্থানে টোল দিয়ে এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে যেতে পারবে।

এগুলো হলো- আবদুল্লাহপুর, ধলেশ্বরী, মালিগ্রাম এবং আড়িয়াল খাঁ। ঢাকামুখী গাড়ি ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে প্রবেশ করে আড়িয়াল খাঁ, শ্রীনগর, ধলেশ্বরী এবং আবদুল্লাহপুরে টোল দিয়ে এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে যেতে পারবে। এসব এক্সিট পয়েন্ট দিয়ে এক্সপ্রেসওয়েতে গাড়ি প্রবেশেরও সুযোগ থাকবে। কোনও যানবাহনকে একাধিকবার টোল দিতে হবে না।

এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরুর পর পোস্তগোলা সেতু, ধলেশ্বরী সেতুতে আর টোল দিতে হবে না। একটি গাড়ি এক্সপ্রেসওয়ের এন্ট্রি পয়েন্ট দিয়ে প্রবেশ করে এক্সিট পয়েন্ট দিয়ে বেরিয়ে যাওয়ার মাঝে যত কিলোমিটার পথ চলবে, ঠিক ততটুকুর টোল দিতে হবে। ১১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত দুই পাশে ধীরগতির লেনসহ ৬ লেনের এই এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গকে রাজধানীর সঙ্গে যুক্ত করবে।

সওজের তথ্য মতে, ঢাকার পোস্তগোলা সেতু থেকে মুন্সীগঞ্জের ধলেশ্বরী যেতে একটি ট্রাককে ২ হাজার ৫২৮ টাকা এবং বড় বাসকে (৩১ আসনের বেশি) ১ হাজার ১৩৮ টাকা টোল দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। এটি হলো টোল নীতিমালা ২০১৪ এর ভিত্তি হার ধরলে। এ হার অত্যধিক হওয়ায় এখন কিলোমিটার হিসাবে টোল ধরার খসড়া প্রস্তাব হয়েছে।

ফলে পোস্তগোলা থেকে ধলেশ্বরী পর্যন্ত ১১ কিলোমিটার পথ যেতে ট্রাকে ২৯২ টাকা টোল দিতে হবে। এতে কিলোমিটারে ২৬ টাকা ৫০ পয়সা টোল দিতে হবে। বড় বাসে টোল দিতে হবে ১৩৬ টাকা। প্রতি কিলোমিটার হিসাবে যা ১২ টাকা ৪০ পয়সা। আর রাজধানীর দোলাইরপাড় থেকে ফরিদপুরের ভাঙা ৫৫ কিলোমিটার পর্যন্ত পণ্যবাহী ট্রেইলারকে টোল দিতে হবে ১ হাজার ৮২০ টাকা।

এই পুরো পথের জন্য ট্রাকের ক্ষেত্রে ১ হাজার ৪৫৭ টাকা ৫০ পয়সা আর বড় বাসের ক্ষেত্রে গুণতে হবে ৬৮২ টাকা। এই এক্সপ্রেসওয়েতে ৫টি ফ্লাইওভার রয়েছে। ফ্লাইওভার ব্যবহারের জন্য বাড়তি ফি ধরলে টোল আরও বাড়বে। মাঝে পদ্মা সেতু ব্যবহারের জন্য আলাদাভাবে টোল দিতে হবে।

২০১৯ সালের সেপ্টেম্বরে একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসড়কে টোলের ব্যবস্থা রাখার কথা বলেন। এভাবে প্রাপ্ত টাকার জন্য একটি ব্যাংক হিসাব খোলারও নির্দেশনা দেন তিনি। এ টাকা দিয়ে মহাসড়কগুলো সংস্কার করা যাবে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর টোলের হার নির্ধারণে কমিটি করে সড়ক ও জনপথ অধিদফতর।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা