জাতীয়

যানবাহনের ফিটনেস নবায়নের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক : জরিমানা ছাড়া যানবাহনের ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের বর্ধিত সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত।

রোববার (০৩ জানুয়ারি) জরিমানা মওকুফ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়। ৩১ ডিসেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আগামী ৩০জুন পর্যন্ত নবায়নের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স এর জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা প্রদানপূর্বক গাড়ির কাগজপত্র হালনাগাদ করার জন্য সুযোগ দেওয়া হলো'।

বিআরটিএ কর্তৃপক্ষ অনুরোধ করেছেন,আগামী ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত জরিমানা মওকুফের সুযোগ গ্রহণ করে, মোটরযান মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীকে কাগজপত্র হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে সংস্থাটি আরো বলেছে, আগামীতে খেলাপি মোটরযান মালিকদের আর কোন সুযোগ দেওয়া হবে না।

প্রসঙ্গত, এর আগে গাড়ির কাগজপত্র হালনাগাদকরণ সময়সীমা গত বছরের ৩০ জুন থেকে বৃদ্ধি করে গত ৩১ ডিসেম্বর-২০২০ তারিখ পর্যন্ত বর্ধিত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছিলো। কিন্তু বর্ধিত সময় শেষ হয়ে যাওয়ার ফলে আবারো গাড়ির কাগজপত্র হালনাগাদ করণের সময়সীমা বাড়ানো হলো।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা