জাতীয়

সিলেট-আসাম সীমান্তে ২শ মিটার সুড়ঙ্গের সন্ধান

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার এবং ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ বরাবর দুই দেশের সীমান্তের এপার-ওপার গোপন যাতায়াতের ২০০ মিটার দৈর্ঘ্যের এক সুড়ঙ্গের দেখা পেয়েছে আসাম পুলিশ। তাদের দাবি, চোরাচালান, অপরহণসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালাতেই এই সুড়ঙ্গ খনন করেছে দুস্কৃতিকারীরা।

শুক্রবার (১ জানুয়ারি) স্থানীয় পুলিশ সুপার ময়ঙ্ককুমার ঝার নেতৃত্ব আসাম পুলিশের একটি দল বালিয়া এলাকার সীমান্ত পরিদর্শনে যান। সে অভিযানে ২০০ মিটার দীর্ঘ এক সুড়ঙ্গের সন্ধান পায় পুলিশ। সুড়ঙ্গটি দেখে কেউ কল্পনাও করতে পারবে না যে এখানে এমন একটি সুরঙ্গ রয়েছে। দেখে মনে হয়, সাধারণ একটি গর্ত।

সংবাদ মাধ্যম আনন্দ বাজার জানিয়েছে, গত রোববার করিমগঞ্জের নিলামবাজার থানার শিলুয়া গ্রামের বাসিন্দা দিলোয়ার হোসেনকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীকারীরা। পরে তার বাড়িতে ফোন করে ৫ লাখ টাকা দাবি করা হয়। যে ফোন নম্বর থেকে কল করা হয়েছিল সেটি বাংলাদেশের ফোন নম্বর দেখে চিন্তা বেড়ে যায় দিলোয়ারের পরিবারের সদস্যদের।

এরপর দিলোয়ারের পরিবারের লোকজন স্থানীয় পুলিশের সহযোগিতার জন্য যান। পুলিশের পরামর্শে মুক্তিপণের টাকা কমানোর জন্য দর কষাকষি শুরু হয়। কিন্তু অপহরণকারীরা অনড় থাকায় ৫ লাখ টাকা দিতেই সম্মত হয় দিলোয়ারের পরিবার। এরপর অপহরণকারীরা জানায়, কাউকে না-জানিয়ে টাকা দিতে হবে দিলোয়ারদের পার্শ্ববর্তী নয়াগ্রামের এলিমুদ্দিনের কাছে। ফলে সূত্র পেয়ে যায় পুলিশ।

গত বুধবার এলিমুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। এরপর সীমান্ত সংলগ্ন এলাকায় শুরু হয় তল্লাশি। এতে সুড়ঙ্গের বিষয়টি পুলিশ জেনে যেতে পারে আশঙ্কায় অপহরণকারীরা দিলোয়ারকে ছেড়ে দেয়। তাতেও শেষ রক্ষা হয়নি অপরাধীদের। দিলোয়ার ফিরে এসেই পুলিশকে সুড়ঙ্গের কথা জানিয়ে দেয়। অপহরণের শিকার হওয়া দিলোয়ার জানান, বাংলাদেশ প্রান্তেও সুড়ঙ্গটির একই রকম চেহারা। এ পথে দুষ্কৃতীকারীরা নিয়মিত যাতায়াত করে। চলে পাচার বাণিজ্যও।

ময়ঙ্ককুমার ঝা জানান, সুড়ঙ্গটির ভারতের প্রান্তের মুখ বন্ধ করতে বিএসএফকে বলা হয়েছে৷ তিনি বিএসএফ কমান্ডান্টের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রেখেছেন। আন্তর্জাতিক অপহরণকারী চক্রের সদস্য ভারত প্রান্তের সবাইকে শিগগিরই গ্রেফতার করা হবে। তিনি দাবি করেছেন, ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা