জাতীয়

জলাবদ্ধতা নিরসনে অভিযান শুরু ডিএসসিসির

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পান্থপথে বক্স কালভার্ট পরিষ্কারে শনিবার (২ জানুয়ারি) সকাল থেকে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগরের জলাবদ্ধতা নিরসনে এ প্রোগ্রাম চালানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার সকাল সাড়ে ৯টায় পান্থপথের পান্থকুঞ্জ পার্ক অংশ থেকে এই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। তার আগে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনায় সরঞ্জামাদি নিয়ে পান্থকুঞ্জ পার্কের সামনে অবস্থান নেন ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, আজ দুপুর ১টায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন এই বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করবেন।

গত বৃহস্পতিবার রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসা থেকে ২৬টি খাল ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএসসিসিকে হস্তান্তর করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই ২৬টি খালের মধ্যে ১১টি খাল ও বক্স কালভার্ট ডিএসসিসিতে পড়েছে।

খাল হস্তান্তর অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেছেন, ‘নতুন বছরের প্রথম দিন শুক্রবার হওয়ায় তারপরের দিন, শনিবার হতেই আমরা প্রাথমিকভাবে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। জিরানী, মান্ডা ও শ্যামপুর খাল এবং পান্থপথ ও সেগুনবগিচা বক্স কালভার্ট হতে, যেখানে দীর্ঘদিনের স্তূপকৃত বর্জ্য যা শক্ত হয়ে গেছে, বর্জ্য অপসারণের বিশাল কর্মযজ্ঞ আমরা হাতে নিয়েছি। আগামী মার্চের মধ্যে এই তিনটি খাল ও দুটি বক্স কালভার্ট হতে বর্জ্য অপসারণ করার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা