জাতীয়

শনিবার থেকে খাল পরিষ্কারে ক্র্যাশ প্রোগ্রাম : তাপস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরীর তিন খাল ও দুই বক্স কালভার্ট পরিষ্কার করতে শনিবার (২ জানুয়ারি) থেকে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসার কাছ থেকে দুই সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ডিএসসিসি মেয়র বলেন, নতুন বছরের প্রথম দিন শুক্রবার (১ জানুয়ারি) হওয়ায় তারপরের দিন শনিবার থেকেই আমরা প্রাথমিকভাবে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। জিরানি খাল, মান্ডা খাল ও শ্যামপুর খাল এবং পান্থপথ বক্স কালভার্ট ও সেগুন বগিচা বক্স কালভার্টের বর্জ্য অপসারণের বিশাল কর্মযজ্ঞ আমরা হাতে নিয়েছি। আগামী মার্চের মধ্যে এই তিনটি খাল ও দুটি বক্স কালভার্টের বর্জ্য অপসারণ করার কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছি।

মেয়র তাপস বলেন, এই তিনটি খালের দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার এবং বক্স কালভার্টগুলোর কী অবস্থা কাজ শুরু না করলে আমরা বুঝতে পারব না। আগামী মার্চের মধ্যে এই তিনটি খাল ও দুটি বক্স কালভার্ট যদি আমরা পরিষ্কার করতে পারি তাহলে আগামী জুন নাগাদ বাকিগুলোর কাজ শুরু করব।

তিনি আরও বলেন, আমরা এরইমাঝে কালুনগর খাল একদফা পরিষ্কার করেছি। বাকিটা আমরা পরিষ্কার করব। আমরা আদি বুড়িগঙ্গা চ্যানেল ধরব, ধোলাই খালের বক্স কালভার্ট ধরব। পর্যায়ক্রমে আগামী জুন মাস নাগাদ আমরা এগুলো সব পরিষ্কার করার বিশাল কর্মযজ্ঞ আমাদের নিজস্ব অর্থায়নে হাতে নিয়েছি। আমরা বসে নেই। আমরা যদি মন্ত্রণালয়ের কাছে টাকা চাই, প্রকল্প নির্ভর কাজ করতে চাই, তাহলে দেখা যাবে আগামী দুই বছরের মধ্যে কাজ আরম্ভ করতে পারব না। এজন্য আমরা নিজ অর্থায়নে কাজগুলো আরম্ভ করছি।

বর্জ্য অপসারণের পাশাপাশি খালগুলোর দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা উল্লেখ করে মেয়র বলেন, খালগুলোর সীমানা নির্ধারণ, অবৈধ সব দখল উচ্ছেদের পর সেই জায়গাগুলোর সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, পরিচালনা এবং নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হবে। দুটি কারণে আজকের দিনটি ঐতিহাসিক— একটি হলো ঢাকা ওয়াসার কাছ থেকে জলাবদ্ধতা নিরসনের গুরুদায়িত্ব সিটি করপোরেশনের কাছে হস্তান্তর। দ্বিতীয়টি হলো, ইচ্ছা থাকলে উপায় হয়। আর ইচ্ছা ও উপায়ের সেতুবন্ধন হলো রাজনৈতিক নেতৃত্ব।

খাল হস্তান্তর প্রক্রিয়া সহজ ছিল না উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, কাল থেকে মনে হবে, এটা তো খুব সহজ ছিল। এমনি এমনি হয়ে গেছে। আসলে কোনকিছুই এমনি এমনি হয় না। ৬০০ ডলার থেকে এমনি এমনি ২ হাজার ডলার মাথাপিছু আয় আমরা অর্জন করেছি, এটা এমনি এমনি সম্ভব না। তেমনি কেউ একজন বেতার কেন্দ্রে বসে— ‘আই, অন বি হাফ অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ’। হয়ে গেল, ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ? দীর্ঘ সংগ্রামের পথপরিক্রমা, আন্দোলন, রক্ত, সশস্ত্র মুক্তিযুদ্ধ— তারপরেই এলো স্বাধীনতা। কিন্তু আমরা পেছনেরটা ভুলে যাই। আমি সবাইকে অনুরোধ করব, পেছনেরটা ভুলবেন না।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ১৯৮৮ সালের আগে ঢাকার খালগুলো তদারকি করতো তৎকালীন ঢাকা মিউনিসিপ্যাল করপোরেশন। কিন্তু কোন প্রক্রিয়ার মাধ্যমে ওই খালগুলো ওয়াসার কাছে গেল তার সঠিক কারণ জানা যায়নি। তাই এতদিন খালগুলো রক্ষণাবেক্ষণে অনেকটা সমন্বয়হীনতা ছিল। এখন ঢাকার ২৬টি খাল ওয়াসার কাছ থেকে ডিএনসিসি এবং ডিএসসিসিকে হস্তান্তর করা হয়েছে। সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওই দুটি সংস্থা করবে। এতে নগরে আর জলাবদ্ধতা হবে না।

অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, আগে বৃষ্টি হলেই খালের পানি নেমে যেত। কিন্তু এখন বৃষ্টির কয়েক ঘণ্টা পরও রাস্তা থেকে পানি নামে না। তাই নিজ উদ্যোগে ডিএনসিসির অধীনে থাকা সবগুলো খাল তারাও (ঢাকা ওয়াসা) পরিষ্কার করেছে। তাই চলতি বছর নগরে জলাবদ্ধতা হবে না। এছাড়া এসব খালের সৌন্দর্য বাড়াতে তারাও প্রকল্প নিয়েছে।

অনুষ্ঠান শেষে ঢাকা ওয়াসা এবং ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমান উল্লাহ নুরী ও ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান হস্তান্তর প্রক্রিয়া বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা