জাতীয়

দুই প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা চেম্বারের সমঝোতা স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক : দুই প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা চেম্বারকঅব কমার্স ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। প্রতিষ্ঠান দুটি হলো ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

সোমবার (২৮ ডিসেম্বর) আইসিএসবি’র কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ ও ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সভাপতি মোজাফফর আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অপরদিকে একইদিনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহবুবুল হক মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ ডিসিসিআই জানান, গবেষণা কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে ঢাকা চেম্বার ইতোমধ্যে আরএনআই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে, যা শিল্প ও শিক্ষাখাতের সমন্বয় বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে। আমাদের শিল্পখাতে দক্ষ মানব সম্পদের প্রচুর চাহিদা রয়েছে এবং মানব সম্পদের দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়সমূহকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান।

আইসিএসবি’র সভাপতি মোজাফফর আহমেদ বলেন, দেশে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ বাড়াতে গবেষণার বিকল্প নেই এবং এক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তিনি ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের সাচিবিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, ডিসিসিআই বিজনেস ইন্সটিটিউট (ডিবিআই) শিল্পখাতে বিশেষকরে ঢাকা চেম্বারের সদস্যবৃন্দের প্রয়োজনীতার বিষয়টি জানার লক্ষ্যে জরিপ পরিচালনা করতে পারবে। যার ভিত্তিতে শিল্পখাতের চাহিদার বিষয়টি বিশ্ববিদ্যালয়গুলোকে অবহিত করার প্রস্তাব করেন এবং এর ভিত্তিতে বেসরকারি খাতের প্রয়োজন মাফিক বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের কারিকুলাম প্রস্তুত ও সংশোধন করতে সক্ষম হয়।

তিনি দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে শিল্প ও শিক্ষা খাতকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। উদ্যোক্তা তৈরি সহায়ক শিক্ষা কারিকুলাম প্রণয়নের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা