জাতীয়

রাজধানীর শীতার্ত মানুষদের কম্বল দিল ইমাম ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি : রাজধানীতে বিভিন্ন এলাকার শীতার্ত মানুষজনের মাঝে কম্বল বিতরণ করেছে ইমাম ফাউন্ডেশন। সম্প্রতি মিরপুর-১ এর আহম্মদনগর ও পাইকপাড়ায় ১৬০ জন শীতার্ত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। তাদের মধ্যে ৪৫ জন প্রতিবন্ধী, ১০ জন অসহায় ব্যক্তি এবং পীরেরবাগের তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর ৪৫ জন ও মনিপুরে ৪০ জন রয়েছেন।

ইমাম ফাউন্ডেশনের সভাপতি আসিফ ইকবাল প্রিন্সের নেতৃত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইয়েদ ইমামুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈদ আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২ ডিসেম্বর করোনাকালীন বিপর্যয় ও দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় ফরিদপুরের গেরদা প্রতিবন্ধী মাদ্রাসা ও এতিমখানার অসহায়দের সহায়তা করে ইমাম ফাউন্ডেশন।

এ কর্মসূচির আওতায় বিনামূল্যে এক গৃহিণীকে ঘর নির্মাণ, বিশুদ্ধ পানির জন্য একটি টিউবওয়েল, বয়স্কদের জন্য সান্ধ্য স্কুল, ৫০ জন ইমামকে ছাতা, ২০০০ মাস্ক, ২০০টি কম্বল, একটি হুইল চেয়ার, একটি রিকশা, দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে ১৬টি ডিজিটাল সাদাছড়ি বিতরণ, দু’টি ছাগল, পাঁচটি সেলাই মেশিন, একটি গরু, একজন অসহায় ব্যক্তিকে দোকান করার জন্য ১০ হাজার টাকা প্রদান ও ২০০০ হাজার বৃক্ষ রোপণ করা হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা