জাতীয়

দেশের সকল বন্দরে মাদক শনাক্তে ডগ স্কোয়াড : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মাদক শনাক্তে দেশের সকল বন্দরে ডগ স্কোয়াড মোতায়েন রাখা হবে। ইতোমধ্যেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালককে একটি ডগ স্কোয়াড গঠনের কথা বলা হয়েছে।

সোমবার(২৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সিপাহি, এস আই ও ইন্সপেক্টরদের মাদক নির্মূলে সহযোগিতার জন‍্য অস্ত্র দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে।

মাদক ব‍্যবসায়ীদের গতিবিধি পর্যবেক্ষণ ও তাদের আটক করতে তথ্য-প্রযুক্তি ব‍্যবহার করে এনটিএমসির কার্যালয়ে মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদফতরের একজন কর্মকর্তা সার্বক্ষণিক উপস্থিত থাকবেন। সেই সাথে সরকারি চাকরিতে প্রবেশের আগেও ডোপ টেস্ট কার্যকরের সিদ্ধান্ত হয়েছে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির সভায়।

কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেবে। প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী সময়ে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও সভায় সিদ্ধান্ত হয়েছে, কুরিয়ার সার্ভিসে মালামাল পরিবহনের সময় পরিবহনকারী ব‍্যক্তির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি সংরক্ষণ করতে পারবেন সার্ভিস কর্তৃপক্ষ।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা