জাতীয়

রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেলো ১৯ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন ক্যাটাগরিতে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৮ পেয়েছে দেশের ১৯টি প্রতিষ্ঠান। সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার বিতরণ করেন শিল্প মন্ত্রণালয়।

রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৮তে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। দ্বিতীয় পুরস্কার পেয়েছে ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল এবং যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে তাফরিদ কটন মিলস লিমিটেড। দ্বিতীয় পুরস্কার পেয়েছে যৌথভাবে অকো টেক্স লিমিটেড ও শেলটেক টেকনোলজি লিমিটেড। তৃতীয় পুরস্কার পেয়েছে এনভয় ফ্যাশন লিমিটেড ।

ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে কনসেপ্ট নিটিং লিমিটেড। এপিএস ডিজাইন ওয়ার্ক দ্বিতীয় ও সামিট অয়েল এন্ড শিপিং কোম্পানি লিমিটেড তৃতীয় পুরস্কার পেয়েছে। মাইক্রো শিল্প ক্যাটাগরিতে তিনটি পুরস্কার পেয়েছে যথাক্রমে- ট্রিম টেক্স বাংলাদেশ, মাসকো ওভারসিজ এবং ক্রিমসন রোসেলা সী ফুড লিমিটেড।

কুটির শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্ট বিডি, দ্বিতীয় পুরস্কার পেয়েছে ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড ও তৃতীয় পুরস্কার পেয়েছে রূপকথা কুটির শিল্প উন্নয়ন সংস্থা। হাইটেক শিল্প ক্যাটাগরিতে দুটি পুরস্কারের মধ্যে প্রথমটি পেয়েছে সার্ভিস ইঞ্জিন ও দ্বিতীয় পুরস্কার পেয়েছে মেটাটুড এশিয়া লিমিটেড।

শিল্প সচিব কে এম আলী আজম সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিম।

প্রসঙ্গত, প্রতিবছর জাতীয় অর্থনীতিতে শিল্পখাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রবর্তন করা হয়। রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান সংক্রান্ত নির্দেশনাবলী ২০১৩-এর আলোকে এ পুরস্কার দেয়া হয়। পুরস্কার হিসেবে একটি ট্রফি বা ক্রেস্ট ও সম্মাননাপত্র দেয়া হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা