জাতীয়

পদোন্নতি পেয়ে ডিআইজি হচ্ছেন ১১ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। সুপারিশপত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পদোন্নতির বিষয়ে প্রজ্ঞাপন জারির বিষয়ে অনুরোধ করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) উপ-সচিব আলতাফ হোসেন স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সুপারিশপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টারের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। পদোন্নতির সুপারিশ প্রাপ্তরা হলেন-খুলনা রেঞ্জের হাবিবুর রহমান, ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার আশরাফুজ্জামান, বাসুদেব বনিক, পুলিশ সদর দপ্তরের এস এম আক্তারুজ্জামান, মনিরুল ইসলাম, হায়দার আলী খান, মাহবুবুর রহমান ভুইয়া, রুহুল আমিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আমেনা বেগম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আজাদ মিয়া, র‍্যাবের বেগম আতিকা ইসলাম।

সুপারিশপত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পদোন্নতির বিষয়ে প্রজ্ঞাপন জারির নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা