জাতীয়

ঘরেই থার্টি ফার্স্ট নাইট পালনের আহ্বান র‌্যাবের

নিজস্ব প্রতিবেদক : চলমান করোনা পরিস্থিতিতে সকলকে যার যার ঘরে থেকে নতুন বছর ও ‘থার্টি ফার্স্ট নাইট’ পালনের আহ্বান জানিয়েছেন র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

এ সময় থার্টি ফার্স্ট নাইট ঘিরে দেশে কোন ধরনের নাশকতার আশঙ্কা নেই বলেও জানান তিনি। রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

কর্নেল আশিক বিল্লাহ বলেন, এবারই প্রথম র‍্যাব ত্রিমাত্রিকভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছে। প্রথম পর্যায়ে অলিতে গলিতে র‍্যাবের সাদা পোশাকের সদস্যরা অবস্থান নেবে। দ্বিতীয় পর্যায়ে র‍্যাবের পোশাকধারী সদস্যরা সারা দেশের বিভিন্ন স্থানে তাদের উপস্থিতির জানান দেবে। এর পাশাপাশি র‍্যাবের সাইবার মনিটরিং দলও নিরাপত্তা রক্ষায় কাজ করবে।

থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কোথাও কোন হামলার আশঙ্কা এখন পর্যন্ত নেই জানিয়ে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, কোন নাশকতার হুমকি নেই। রাজধানীকে মোট তিন ভাগে ভাগ করে থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা