রোববার ২০ ফায়ার স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জাতীয়

রোববার ২০ ফায়ার স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ২০২১ সালের মধ্যে নতুন ১২৯টি ফায়ার স্টেশন স্থাপনের অংশ হিসেবে রোববার (২৭ ডিসেম্বর) আট বিভাগে নবনির্মিত ২০টি ফায়ার স্টেশন উদ্বোধন করা হবে।

বেলা ১১টায় পুরান ঢাকার কাজী আলাউদ্দীন রোডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে উদ্বোধনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া সেলের কর্মকর্তা রায়হান।

তিনি বলেন, আট বিভাগে ২০টি ফায়ার স্টেশন উদ্বোধন করা হবে। এর মধ্যে পাবনায় দুটি, মানিকগঞ্জে একটি, বগুড়ায় দুটি, চট্টগ্রামে একটি ফায়ার স্টেশন উদ্বোধন করা হবে। এছাড়া শরীয়তপুর, গোপালগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় ফায়ার স্টেশন উদ্বোধন করা হবে।

নভেম্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ এর উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, দেশজুড়ে ৪৩৬টি ফায়ার স্টেশন আছে। ২০২১ সাল নাগাদ আরও ১২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এগুলো স্থাপিত হলে ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৫৬৫টি। এছাড়া আরও ১১টি আধুনিক মডেল ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের উন্নত প্রশিক্ষণের জন্য বঙ্গবন্ধু ফায়ার একাডেমি স্থাপনের কাজ চলছে। এটি চালু হলে আমাদের কর্মীদের দেশেই উন্নত প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা