জাতীয়

শুভ বড়দিনে করোনা মহামারি থেকে মুক্তির জন্য প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক : খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন (ক্রিসমাস) শুক্রবার। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার, মানবজাতিকে পাপ থেকে মুক্তি দিয়ে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে পৃথিবীতে আগমন ঘটে মহামতি যিশুর। বেথলেহেমে কুমারী মাতা মেরির কোলে জন্মগ্রহণ করেন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ধর্মীয় রীতি অনুযায়ি প্রার্থনা ও অন্যান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করছে খ্রিস্টান সম্প্রদায়। তবে এবার করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে দিনটি উদযাপিত হচ্ছে। রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জায় (পবিত্র জপমালার গির্জা) সকাল ৭টা ও ৯টায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। রমনা ক্যাথেড্রাল চার্চে সকাল সাড়ে ৮টায় বিশেষ প্রার্থনা হবে।

খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা জানান, করোনাভাইরাস থেকে মুক্তির প্রত্যাশায় সারা দেশের চার্চগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এদিকে শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বড়দিন উপলক্ষে ইতিমধ্যে দেশের সব চার্চ ও তারকা হোটেলগুলোকে ক্রিসমাস ট্রি, রঙিন বাতি, বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়েছে। পরিবারগুলোর মধ্যে নানা ধরনের কেক, পিঠাসহ বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। শিশুদের আনন্দ ও তাদের উপহার দেওয়ার জন্য থাকবেন সান্তাক্লজ। তবে সবকিছুই হবে সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে।

বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও জানান, সারা দেশে ছোট-বড় প্রায় সাড়ে তিন হাজারের মতো চার্চ রয়েছে। এর মধ্যে ঢাকায় রয়েছে ৭৪টি। করোনা ভাইরাসে এবার সীমিত পরিসরে বড়দিন পালন করা হবে বলে চার্চগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিক কারণে সবার স্বাস্থ্য নিরাপত্তাই প্রথম নিশ্চিত করতে হবে।

কিছু অনুষ্ঠান পরিহার করে যতটুকু না করলেই নয়, সেগুলো করা হবে। বড়দিনের অনুষ্ঠানের যে বিষয়, সেগুলোর গুরুত্ব তো অবশ্যই থাকবে। কিন্তু বাহ্যিক যে বিষয়গুলো বা আগে যেভাবে চার্চগুলোতে বড় আকারে অনুষ্ঠান হতো, সেগুলো এবার হচ্ছে না। করোনা থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা হবে চার্চগুলোতে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা