জাতীয়

পাকিস্তানের কারাগার থেকে ফিরলেন ৮ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক : আরব সাগরের ওমান সীমানা থেকে ঝড়ের কবলে পড়ে পাকিস্তানে গিয়ে আটক আট বাংলাদেশি দীর্ঘ দেড় বছর পর দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ বিমান যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তার ব্র্যাকের পক্ষ থেকে বিমানবন্দরে তাদের খাবার পানিসহ জরুরী সেবা দেয়া হয়। ব্র্যাকের সাইকোসোসাল কাউন্সিলর এ সময় তাদের সাথে কথা বলে তাদের মনোসামাজিক সেবা দেন। পরে তাদের বাড়ি পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান।

ফেরত আসা এই বাংলাদেশিদের সবার বাড়ি নোয়াখালী। এরা হলেন, মো. শহিদ, মো. ইউসুফ, মোহাম্মদ খান, মো. শরিফ, মো. শাহরাজ, মো. নবির, আবুল কাশেম ও দেলোয়ার। দীর্ঘদিন পরে দেশে ফেরত আসায় তারা স্বস্তি প্রকাশ করেন।

ব্র্যাক বলছে, এই আট বাংলাদেশি কর্মী বৈধভাবে ওমানের একটি ফিশিং বোটে কর্মরত ছিলেন। ২০১৯ সালের মে মাসে ওমান সংলগ্ন আরব সাগরে মাছ ধরার সময় তাদের ফিশিং বোট স্রোতের টানে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ে। এরপর পাকিস্তানি কোস্ট গার্ড তাদের আটক করে।

সম্প্রতি তাদেরকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রলায় উদ্যোগ নেয়। করাচীর বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মালির কারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের ফেরানোর উদ্যোগ নেয়া হয়।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতা করে। আর্থিক সামর্থ্য না থাকায় সরকারি খরচে বিমান ভাড়াসহ আনুষঙ্গিক ব্যয়ের অনুমোদন দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর তাদের ফিরিয়ে আনা হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা