জাতীয়

বাংলাদেশ-ভারত তেল পাইপলাইন কাজে স্থবিরতা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ তেলের পাইপলাইন প্রকল্পটি মাঠপর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় চলতি বছরের প্রথম সপ্তাহে। তবে কাজ শুরু না হতেই জমি অধিগ্রহণ, ডিসি অফিসের লোকবল সংকটে প্রকল্পের কাজে স্থবিরতা দেখা দিয়েছে।

প্রকল্প সূত্রে জানা যায়, দুদেশের ঠিকাদারদের কাজের পূর্ণ প্রস্তুতি থাকলেও জমি অধিগ্রহণ করতে জটিলতা দেখা দেওয়ায় পাইপলাইন নির্মাণের কাজ দ্রুত করতে পারছে না। ফলে দুই সপ্তাহ কাজ না করে বসে আছে ঠিকাদারদের লোকবল।

পঞ্চগড় জেলার ভূমি মালিকরা ভুমি অধিগ্রহণে ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় সেখানে পাইপলাইন স্থাপনের কাজ করা যাচ্ছে না। কাজের জন্য ভুমির দখল পাচ্ছে না প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন তার জেলায় ভূমি অধিগ্রহণের কাজে প্রয়োজনীয় লোকবল সংকটের কথা তুলে ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।

গত ১০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর দেওয়া চিঠিতে লিখেছেন, জেলার ভূমি অধিগ্রহণ কর্মকর্তার পদ দীর্ঘদিন শূন্য থাকায় রাজস্ব প্রশাসনের কাজকর্ম সঠিকভাবে সম্পন্ন করা যাচ্ছে না। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারের বিশেষ অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে ভারত-বাংলাদেশ প্রকল্পের জমি অধিগ্রহণ ও হুকুম দখল কার্যক্রম চলছে।

এ ছাড়া জেলার ৪ উপজেলায় ৬৭টি মৌজায় প্রায় ৪ হাজার জমির ৫ হাজার ক্ষতিগ্রস্ত কৃষক জমির টাকা ও ক্ষতিপূরণ দিতে হবে। তবে ভূমি অধিগ্রহণ শাখায় প্রয়োজনীয় লোকবাল না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে বিপিসির পরিচালক অপারেশন সৈয়দ মেহেদী হাসান বলেন, বিপিসি প্রকল্পটি বাস্তবায়ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিষয়টি নিয়ে প্রকল্প পরিচালক মো. টিপু সুলতান বলেন, নীলফামারী ও দিনাজপুর এলাকায় ৩০ কিলোমিটার জমির দখল পেয়েছে। যার মধ্যে ১৫ কিলোমিটার পাইপলাইন স্থাপনের কাজ হয়েছে। তিনি বলেন, পঞ্চগড় জেলার দিকে কিছুটা সংকট রয়েছে। ফলে পুরোদমে কাজ শুরু করা যাচ্ছে না।

বিপিসি সূত্রে জানা যায়, পাইপলাইনের কাজ তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক প্রান্তে রয়েছে ৫০ কিলোমিটার, আরেক প্রান্তে ৭০ এবং ভারতের প্রান্তে ৫ কিলোমিটার। দুটি কোম্পানি পাইপলাইন স্থাপনের কাজ করবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের দীপন গ্রুপ এবং ভারতের ক্রোটেক। পাইপলাইন দিয়ে ১৫ বছর তেল আমদানি করা হবে। প্রথম ৩ বছর ২ লাখ মেট্রিক টন, পরবর্তী ৩ বছর ৩ লাখ, পরবর্তী ৪ বছর ৫ লাখ, অবশিষ্ট ৫ বছর ১০ লাখ মেট্রিক টন।

বিপিসি সূত্রে জানা যায়, বাংলাদেশের ১২৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের জন্য প্রায় ১৪৭ দশমিক ৩৪ একর জমি অধিগ্রহণ করতে হবে। একই সঙ্গে হুকুম দখল করতে হবে ১২৬ দশমিক ১৪ একর। পাইপলাইন রুটে তিনটি জেলার মধ্যে পঞ্চগড় এলাকায় ১২১ দশমিক ৩৫ একর, দিনাজপুর জেলায় ৫২ দশমিক ০১৮ একর, নীলফামারী জেলায় ১৪ দশমিক ২৮ একর জমি অধিগ্রহণ করতে হবে।

পঞ্চগড়ে হুকুম দখল করতে হবে ৮২ দশমিক ১৮৯ একর, দিনাজপুরে ৩৩ দশমিক ৪৪ একর, নীলফামারীতে নয় দশমিক ৪৯ একর। এ ছাড়া পাবর্তীপুর রেলওয়ের ভূমিতে ৬টি তেলের স্টোরেজ ট্যাংকার নির্মাণ করতে হবে। এর জন্য সাড়ে পাঁচ একর জমি অধিগ্রহণ করতে হবে।

২০১২ সালের ৬ ডিসেম্বর ভারতের প্রস্তাবের পক্ষে বাংলাদেশ ভারতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এলআরএল) থেকে বাংলদেশে পাইপলাইনে জ্বালানি তেল সবরাহ করার। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন-২০১০ এর আওতায় ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেডের (এলআরএল) শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার র্পাবতীপুর ডিপো পর্যন্ত ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

বিআইডব্লিউটি-এর অধীনে চারটি নদীর (তিস্তা, ইছামতী, করতোয়া, ডাউক নদী) ৬টি পয়েন্ট এবং রেলওয়ের অধীনে ৩টি পয়েন্ট সড়ক ও জনপথের চারটি পয়েন্ট এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ২৮ পয়েন্ট অতিক্রম করবে। এ প্রকল্পটি বাস্তবায়ন করতে ভারত সরকার গ্রান্ড ইন এইড প্রোগ্রামের আওতায় ৩০৩ কোটি রুপি অর্থায়ন করবে। বাংলাদেশ ৩০৬ কোটি টাকা ব্যয় করবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা