ছবি-সংগৃহীত
জাতীয়

দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রসচিব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক করতে আগামীকাল (বৃহস্পতিবার ২৩ নভেম্বর) নয়াদিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি এ বিষয়ে বলেন, ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকে রাজনৈতিক, প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হবে।

আরও পড়ুন: নাশকতা প্রতিহত করাই মূল লক্ষ্য

বুধবার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে আলাদা কোনো বার্তা নিয়ে ভারতে যাচ্ছি না। ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকে রাজনৈতিক, প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হবে।

পররাষ্ট্রসচিব বলেন, এখানে অপ্রয়োজনীয় অন্য কোনো লুকোনো এজেন্ডা আছে বলে আমি মনে করি না। যেহেতু নির্বাচন সামনে, তাদের পক্ষ থেকে যদি কোনো কিছু জানার থাকে সেটা অবহিত করব।

আরও পড়ুন: নির্বাচনে আনা আমাদের দায়িত্ব নয়

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে কিন্তু ঢাকায় দূতাবাস নেই এমন দেশের সংখ্যা ৯০। এ সফরে দিল্লিতে থাকা সেসব দেশের মিশন প্রধানদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করা হবে। সুষ্ঠু নির্বাচন করতে তাদের কাছে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরা হবে।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, এটি নিয়মিত কূটনৈতিক কার্যক্রমের অংশ। তাই বিশেষ কোনো রাজনৈতিক বার্তা নেই।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা