জাতীয়

পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন সেক্টরে নৈরাজ্য মোকাবিলা করে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধকল্পে আমরা ১১১ দফা সুপারিশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে সফল হতে পারবো।

বুধবার (২৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ১১১টি সুপারিশ করেছেন। এগুলো বাস্তবায়নে একটি টাস্কফোর্স গঠন করা হয়। সেই টাস্কফোর্সের দ্বিতীয় সভায় বুধবার আমরা আলোচনা করেছি। এই সভায় উপস্থিত সবাই সুচিন্তিত মতামত দিয়েছেন। আমরা প্রথম মিটিংয়ে ৪ জন সচিবের নেতৃত্বে ৪টি কমিটি করে দিয়েছি। এগুলো পর্যালোচনা করে সুপারিশমালা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব সেটার জন্য প্রত্যেক কমিটি আবার নতুন নতুন সুপারিশ করেছেন।”

তিনি আরও বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছিল। তিনি একটি সুপারিশমালা তৈরি করেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সড়ক ও জনপথ বিভাগের সচিব এবং তথ্য মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে আরও তিনটি কমিটি গঠন করা হয়েছিল। তারা প্রত্যেকে আলাদা আলাদা সুপারিশমালা তৈরি করেছেন। এই সুপারিশগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই চার কমিটির সুপারিশের ভিত্তিতে সমস্যা চিহিৃত করে এগুলো বাস্তবায়ন করার জন্য কী কী প্রদক্ষেপ প্রয়োজন সেটা আগামী মিটিং এ সিদ্ধান্ত নেবো। যারা এগুলো বাস্তবায়ন করবেন তাদেরকে আমরা সুপারিশ করবো।”

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা