জাতীয়

হচ্ছে না বই উৎসব

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ১ জানুয়ারি বই উৎসব হচ্ছে না। প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন বই বিতরণের মাধ্যমে বই উৎসব পালন করা হয়। তবে এবার ১ তারিখের আগে সব বই স্কুলে পৌঁছানো নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্কুলে বই পৌঁছানোর জন্য ড্রাফট তৈরি করেছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ ড্রাফট অনুমোদন করবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সুস্থ হলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে ১ জানুয়ারির আগে সব বই পৌঁছাবে না। নবম ও দশম শ্রেণির ১৩টি বইয়ের মধ্যে মূল বই আটটি যথাসময়ে পৌঁছবে। আর ব্যাকরণ বই যাবে পরে।

জানা গেছে, এ বছর মোট সাড়ে ৩৪ কোটি নতুন বই মুদ্রণ করা হয়েছে। এ বই এখন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও এবারও ৩১ ডিসেম্বর ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নতুন বছরের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসেন বলেন, ‘বই কীভাবে পৌঁছানো হবে, সে বিষয়ে কোনো নির্দেশনা পাইনি শিক্ষা মন্ত্রণালয় থেকে।’

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বই বিতরণ নিয়ন্ত্রক অধ্যাপক জিয়াউল হক বলেন, ‘উপজেলা-থানা শিক্ষা অফিস পর্যন্ত বই পৌঁছানোর দায়িত্ব এনসিটিবির। বাকি দায়িত্ব মাউশি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। মাধ্যমিকের ১৩ কোটি এবং প্রাথমিকের আট কোটিসহ ২১ কোটি বই উপজেলা শিক্ষা অফিসে পর্যন্ত পৌঁছেছে। বাকি বই পাঠানোর চেষ্টা চলছে বলে তিনি জানান।

এ বছর মাধ্যমিকের বই প্রায় ২৪ কোটি ৩৪ লাখ। সাড়ে ৩৪ কোটি বইয়ের মধ্যে বাকিটা প্রাথমিকের। এরমধ্যে ১ জানুয়ারির আগে মাধ্যমিকের সব বই না পৌঁছলেও প্রাথমিকের সব বই পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা