জাতীয়

রাতেই রাজধানীতে তীব্র শীত  

নিজস্ব প্রতিবেদক : প্রায় সারা দেশেই চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। পাল্লা দিয়ে নামতে শুরু করেছে ঢাকার তাপমাত্রাও। মাত্র ২৪ ঘণ্টায় শনিবার (১৯ ডিসেম্বর) ঢাকার তাপমাত্রা কমেছে তিন ডিগ্রি। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা আরও কমে যেতে পারে। আগামী দুই-একদিন এ অবস্থা চলবে। এরপর থেকে আবার বাড়তে শুরু করবে তাপমাত্রা।

আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা ওয়েদার ফোরকাস্ট জানিয়েছে রোববার (২০ ডিসেম্বর) ভোরে ঢাকার তাপমাত্রা নেমে আসতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াসে। এদিন সন্ধ্যা ৬টা থেকেই দ্রুত নামতে শুরু করবে তাপমাত্রা।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব জেলার মধ্যে রয়েছে টাঙ্গাইল, ফরিদপুর, শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলা। এসব জেলায় তাপমাত্রা আট থেকে ন’য়ের মধ্যে ওঠানামা করছে।

শনিবার কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা ১০-৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ, ৮-৬ এর মধ্যে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ এর নিচে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০১৮ সালের ৮ জানুয়ারি দেশের সবচেয়ে উত্তরে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। সেদিন তেঁতুলিয়াতে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা