জাতীয়

গুলিস্তানে গুড়িয়ে দেয়া হলো ৫তলা ভবন

নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠ দিনের অভিযানে রাজধানীর গুলিস্তানে গুড়িয়ে দেয়া হল ৫তলা ভবন। একইসঙ্গে প্রায় অর্ধশত দোকানও উচ্ছেদ করা হয়।

এদিকে, দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলছেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা হবে।

এ অভিযান শুরু হয় মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায়। ঘণ্টাখানেক পর অভিযানে বাধা হয়ে দাঁড়ায় মূল সড়কের মোটা বৈদ্যুতিক তার। আধা ঘণ্টা অভিযান বন্ধ রেখে তার কেটে আবারও শুরু হয় উচ্ছেদ। দুপুর দেড়টায় পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস।

এর আগে ধানমন্ডিতে অবৈধ তার অপসারণ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ফুলবাড়িয়ার তিন মার্কেটের ৯১১টি অবৈধ দোকান উচ্ছেদ না করা পর্যন্ত অভিযান চলবে।

মেয়র বলেন, আমাদের কার্যক্রম কোনো ব্যক্তিকেন্দ্রিক না। আমাদের কার্যক্রম ঢাকা শহরের সকল অবৈধ দখলের বিরুদ্ধে।

দোকান মালিকরা মঙ্গলবারও দাবি করেন লাখ লাখ টাকা দিয়ে এসব দোকান কিনেছেন তারা, মিটিয়েছেন ভাড়াও।

অন্যদিকে, বৈধ দোকান মালিকরা সাধুবাদ জানিয়েছেন এই অভিযানকে। এরই মধ্যে প্রায় সাড়ে ৬শ' নকশা বহির্ভূত দোকান উচ্ছেদ করা হয়েছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা