শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
জাতীয়

শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

নিজস্ব প্রতিবেদক : দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ প্রাঙ্গন সাজানো হয়েছে বিজয়ের সাজে। দিবসটি পালনে এরই মধ্যে পুরো সৌধ এলাকা ধুয়ে মুছে রঙ-তুলির আঁচড়ে রাঙিয়ে তোলা হয়েছে। বাহারি ফুলের গাছ ও আলোকসজ্জায় সাজানো হয়েছে স্মৃতিসৌধের রাস্তাসহ পুরো এলাকা।

যাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। তাদের স্মৃতিস্তম্ভই মনে করে দেয় ইতিহাসের পাতা, যুদ্ধের কথা। দিবসটি পালন করতে সৌধ প্রাঙ্গন অক্লান্ত পরিশ্রমে সাজিয়েছেন নিয়মিত ৩৭ জন ও মজুরি ভিত্তিতে আরও কয়েকজন কর্মী। যাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া সৌধ রক্ষণাবেক্ষণে কাজ পাওয়া।

এদের মধ্যে নিয়মিত কর্মী আনোয়ার। তিনি বলেন, 'প্রায় ৩৫ বছর ধরে এই স্মৃতিসৌধেই কাজ করি। নিয়মিত প্রায় ৩৭ জন শ্রমিক কাজ করেন। যাদের জন্য স্বাধীনভাবে বেঁচে আছি, সন্তান, পরিবার দিন যাপন করছেন শান্তিতে তাদের পাশে থেকে তাদের স্মৃতিস্তম্ভের কাজ করতে পেরে আমি গর্বিত, আনন্দিত। এটার অনুভূতি যে আসলে কি, তা শুধু আমিই জানি। দেখতে দেখতে ৩৫ বছর কেটে গেলো। যতদিন জীবন আছে এই স্মৃতিসৌধের জন্য, সন্তানহারা মায়ের সন্তানের স্মৃতিস্তম্ভে কাজ করে যেতে চাই।

এক পরিচ্ছন্ন কর্মী বলেন, আমি এখানে দীর্ঘদিন কাজ করছি। একদিকে শহীদদের সেবা ও কাছে থাকার সুযোগ হয়, অন্যদিকে আয় করা টাকা দিয়ে চলে সংসার। বাংলার দামাল ছেলেরা শুধু দিতে শিখেছেন। শহীদ হওয়ার আগে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে দিয়ে গেছেন স্বাধীনতা, আর মৃত্যু পরেও আমাদের মত লোকদের দিয়েছেন জীবিকা। তাদের স্মৃতিস্তম্ভের পরিচ্ছন্ন কর্মী হিসাবে আমি গর্বিত।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। তাই স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করার লক্ষে প্রধান ফটকেই রাখা হয়েছে জীবাণুনাশক টানেল, নিশ্চিত করার নির্দেশনা রয়েছে শতভাগ মাস্ক পরিধানের। আর এজন্য নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দিষ্ট দুরত্বে করা হয়েছে চিহ্নিতকরণ। শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন ও অনুবিভাগের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন এসব কথা জানান।

এদিকে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, বিজয় দিবস উপলক্ষ্যে গোটা সাভার মোড়ানো হয়েছে নিরাপত্তা চাদরে। কয়েক স্তরের নিরাপত্তায় ধাপে ধাপে রয়েছে পোশাকে ও সাদা পোশাকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরা। বিজয় দিবস উপলক্ষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে অতীতের ন্যায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

প্রসঙ্গত, করোনার কারনে স্মৃতিসৌধে প্রথম ভোরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল। তার পর স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য সৌধ প্রাঙ্গন উম্মুক্ত করা হবে ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা